বিজেপিকে সুবর্ণরেখা নদীতে বিসর্জন দেওয়ার ডাক দিলেন গোপীবল্লভপুর এর বিধায়ক চূড়ামণি মাহাতো - The News Lion

বিজেপিকে সুবর্ণরেখা নদীতে বিসর্জন দেওয়ার ডাক দিলেন গোপীবল্লভপুর এর বিধায়ক চূড়ামণি মাহাতো

 


দি নিউজ লায়নঃ    কৃষক বিরোধী কৃষি বিল বাতিলের দাবিতে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর আধাঁরি ও রগড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে শনিবার এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। ওই প্রতিবাদ মিছিলে কয়েক হাজার মানুষ শামিল হয় । প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর এর বিধায়ক চূড়ামণি মাহাতো, তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সাধারণ সম্পাদক সাহু, তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার কো অডিনেটর উজ্জ্বল দত্ত ও অজিত মাহাতো ,তৃণমূল যুব কংগ্রেসের ঝাড়গাম জেলা সভাপতি শান্তনু ঘোষ ও সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমল রাউৎ সহ আরো অনেকে।


 প্রতিবাদ মিছিল শেষে এক সভায় গোপীবল্লভপুর এর বিধায়ক চূড়ামণি মাহাতো তার ভাষণে বলেন দিল্লিতে হাজার হাজার কৃষক কৃষি বিল বাতিলের দাবিতে প্রচন্ড শীতকে উপেক্ষা করে আন্দোলন করছে। অথচ কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকার কৃষকদের দাবিকে গুরুত্ব না দিয়ে তাদের সাথে আলোচনা করতে চাইছে না। অথচ বাংলায় কৃষকদের বন্ধু সাজার চেষ্টা করছে। বিজেপি গোটা রাজ্যে হিংসার বাতাবরণে তৈরি করছে। মানুষকে ভুল বুঝাচ্ছে। তিনি বলেন বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়এর সরকার জঙ্গলমহলের উন্নয়নে কাজ করেছে।


 এর আগে কোন সরকার এত কাজ করেনি। তাই তিনি সর্বস্তরের মানুষকে এক হয়ে সুবর্ণরেখা নদী তে রাজনৈতিক ভাবেই বিজেপিকে বিসর্জন দেওয়ার ডাক দেন। তিনি বলেন আগামী দিনে জঙ্গলমহলের মানুষ বিজেপিকে উপযুক্ত জবাব দেবেন। তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন সাহু তার ভাষণে বলেন  তৃণমূল কংগ্রেস কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেয়নি ।মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবে তিনি রুপায়ন করার চেষ্টা করছেন। বিজেপি গত লোকসভা নির্বাচনে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জঙ্গলমহলের মানুষের ভোট নিয়েছিল।


 কিন্তু তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। লোকসভা নির্বাচনে বিজেপি বলেছিল ঝাড়গ্রাম থেকে গোপীবল্লভপুর হয়ে উড়িষ্যার  বারিপদা পর্যন্ত রেল লাইন তৈরি করবে। কিন্তু বাজেটে রেল লাইন তৈরির কোন উল্লেখ নেই।তাই মিথ্যাবাদী বিজেপি কে এবার জঙ্গলমহলের মানুষ উপযুক্ত জবাব দিবেন।তিনি বলেন শান্তি ও উন্নয়নের ধারা জঙ্গলমহল জুড়ে অব্যাহত রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার জন্য তিনি সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানান। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে রয়েছে, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করুন।


 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা এনে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কে মুখ্যমন্ত্রী হিসেবে জঙ্গলের মানুষ যাতে দেখতে পায় তার জন্য তিনি সকলের কাছে আহ্বান জানান। সেই সঙ্গে তিনি বলেন সাম্প্রদায়িক শক্তি বিজেপি সারা রাজ্য জুড়ে  হিংসার বাতাবরণ তৈরি করছে। তার বিরুদ্ধে যেমন সকলকে রুখে দাঁড়াতে হবে, তেমনি কৃষিবিল বাতিলের দাবিতে তৃণমূল কংগ্রেসের লাগাতার আন্দোলন চলবে বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.