টেবিল টেনিসের শিক্ষাগুরু ২০২০এর বঙ্গরত্ন প্রাপ্ত ভারতী ঘোষকে ক্রিড়াগুরু-র স্বীকৃতি দিতে চলেছেন মুখ্যমন্ত্রী - The News Lion

টেবিল টেনিসের শিক্ষাগুরু ২০২০এর বঙ্গরত্ন প্রাপ্ত ভারতী ঘোষকে ক্রিড়াগুরু-র স্বীকৃতি দিতে চলেছেন মুখ্যমন্ত্রী

 



দি নিউজ লায়নঃ    শিলিগুড়ির পাঁচ দশক ধরে টেবিল টেবিল টেনিসের শিক্ষাগুরু ভারতী ঘোষকে ক্রিড়াগুরু-র স্বীকৃতি মুখ্যমন্ত্রীর। কাঞ্চনাঝঙ্গা, বঙ্গরত্নের পর এবার ক্রীড়াগুরু সম্মাননায় সোমবার শিলিগুড়ির ভারতী দেবীকে ভূষিত করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই রাজ্যের তরফে সোমবারের অনুষ্ঠানের উপস্থিত থেকে মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।দীর্ঘ ৫১ বছর ধরে ১৫০০-২০০০ দুঃস্থ বাচ্চাদের টেবিল টেনিস শিখিয়ে প্রতিষ্ঠিত করে তুলেছেন তিনি। এই তালিকায় রয়েছে দুঃস্থ ও প্রতিবন্ধীদেরও। 


বিনা পারিশ্রমিকেদুস্থ শিশুদের টেবিল টেনিসে পারদর্শী হওয়ার প্রশিক্ষণ দিয়ে চলছেন তিনি। সোমবার সকালে বিমানে এই সম্মান গ্রহন করতে কলকাতা যাবেন ভারতী দেবী বলে জানান তিনি। তাকে শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দিতে দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার। ১৯বছর বয়স থেকে তিনি টেবিল টেনিসের প্রশিক্ষণ নিতে শুরু করেন। সেসময় শিলিগুড়ি শহরে মহিলা ও শিশুকিশোর বয়সীদের টেবিল টেনিস প্রশিক্ষনের সুযোগ ছিলনা।তাই নিজে  আন্তঃরাজ্য বিভিন্ন খেলার শিরোপা নিয়েও প্রতিযোগিতামূলক টেবিল টেনিস থেকে সরে এসে ছোট কচিকাঁচাদের নিশুল্ক প্রশিক্ষণ দিতে শুরু করেন। এরপরই তার লড়াই শুরু হয় বিনা পারিশ্রমিকে দুঃস্থদের টেবিল টেনিসের প্রশিক্ষণ দিয়ে তাদের প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে। তাতেও সফল হন তিনি।ভারতী দেবী বলেন দুঃস্থ শিশুদের স্বাবলম্বী করার লক্ষ্য সাধনের কারনে বিবাহ ও সাংসারিক জীবনে জড়াননি তিনি।


 ৭৮বছর বয়সেও না থেমে বর্তমানে দেশবন্ধু ইউনিয়ন ক্লাব ও আরও একটি প্রতিষ্ঠানে শিশু,বয়স্ক, দুঃস্থ প্রতিবন্ধী শিশুদের প্রশিক্ষণ দিয়ে চলছেন। শহরের টেবিল টেনিস গুরু ভারতী ঘোষ জানান রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে কাঞ্চনজঙ্ঘা পুরস্কার ও বঙ্গরত্ন সম্মান পেয়েছি। খেলাধুলো ও ক্রিড়া জগতের মানুষদের যে যোগ্য সম্মান বর্তমান রাজ্যের সরকার দিচ্ছে তা আগে কখনও ভাবা যায়নি।সোমবার মুখ্যমন্ত্রীর তথা দিদির হাত থেকে পুরস্কার নিয়ে তাঁর এই উদ্যমকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেবো।এই ধরনের সম্মান ও পুরস্কার খেলোয়াড়দের আদর্শ শিক্ষক হয়ে ওঠার এবং সমাজে আরও খেলোয়াড় তৈরীর উৎসাহ দেবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.