উদ্বোধনের আগেই ফুল প্রেমীদের ভিড়ে শীতের বিকেলে জমজমাট কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামের ফুলমেলা প্রাঙ্গণ - The News Lion

উদ্বোধনের আগেই ফুল প্রেমীদের ভিড়ে শীতের বিকেলে জমজমাট কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামের ফুলমেলা প্রাঙ্গণ

 


দি নিউজ লায়নঃ        উদ্বোধনের আগেই ফুল প্রেমীদের ভিড়ে শীতের বিকেলে জমজমাট কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামের ফুলমেলা প্রাঙ্গণ। উত্তরবঙ্গের মাটিতেই ধপধপে দুধ সাদা বেগুন, কালো ট্যমেটোর বিস্ময়কর ফলন তাঁক লাগাচ্ছে প্রদর্শনীতে আসা দর্শনার্থীদের। শিলিগুড়িতে প্রতি বছরই হর্টি কালচার সোসাইটি এই ফুলমেলার আয়োজন করে থাকে।




 তবে কোভিড পরিস্থিতির পর এই মেলা আশার আলো হয়ে উঠেছে বলেই মন্তব্য ফুল চাষিদের। মেলা কমিটির তরফে নান্টু পাল জানান উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে বড় পুষ্প প্রদর্শনী এটি। ২৫০০০পট নিয়ে ৪০০ পট চাষিরা এসেছেন ৮৯ রকমের বিভিন্ন প্রজাতির ফলন নিয়ে। এই মেলায় উত্তরবঙ্গের আট জেলার পাশাপাশি পাহাড় থেকে তাদের ফলন নিয়ে হাজির হয়েছেন পট চাষীরা।


 মেলায় ৬৫টি স্টল রয়েছে। মেলা চলবে আগামী ৮ই ফেব্রুয়ারি পর্যন্ত। পাশাপাশি বিস্ময়কর উত্তরের মাটির কালো টমেটো, কালো গোলাপ, ধপধপে সাদা রঙের বেগুন। অন্যান্য ফুলরের পাশাপাশি পাহাড়ি অর্কিড স্বল্প পরিমানে রয়েছে। ৪৫০প্রজাতির ক্যাকটাসের সম্ভার রয়েছে। বিক্রেতা অমিত ধর জানান উদ্বোধনের আগেই একদিনে বিক্রয় হয়ে গিয়েছে ২৫০প্রজাতির ক্যাকটাস। মানুষের মধ্যে ক্যাকটাস নিয়ে আলাদা রকমের উত্তেজনা রয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.