প্রধানমন্ত্রীর সফরের আগেই বজরং দলকে হুঁশিয়ারি দিয়ে হুগলির উত্তরপাড়া এলাকায় পোস্টার - The News Lion

প্রধানমন্ত্রীর সফরের আগেই বজরং দলকে হুঁশিয়ারি দিয়ে হুগলির উত্তরপাড়া এলাকায় পোস্টার

 


দি নিউজ লায়নঃ     সরস্বতীপুজোর দিন বজরং দলের নাম দিয়ে হুঁশিয়ারি পোস্টার দেওয়া হয়েছিল হুগলি জেলার উত্তরপাড়া সহ শ্রীরামপুরের একাধিক জায়গায়। সেখানে যুগলদের একসাথে ঘুরতে দেখলে কড়া ব্যবস্থা নেওয়ার কথা লেখা ছিল।এরি পাল্টা পোস্টার পড়ল হুগলি জেলার উত্তরপাড়া শহরজুড়ে।




উত্তরপাড়া খেয়াঘাটের কাছে পার্ক সহ বিভিন্ন জায়গায় পোস্টার দেখা যায় তাতে লেখা, ভালোবাসার অধিকারের উপর খবরদারি করা গেরুয়া হনুমানের দল হুশিয়ার। পোস্টারের নিচে লেখা রয়েছে,  ভগৎ সিং যুব ব্রিগেড। বজরং দলের নাম দিয়ে পোস্টার মারা হলেও সেই পোস্টার মারার দায় নেয়নি বজরং দল। যদিও এ ধরনের ফতোয়া জারি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। অন্যদিকে হুগলিতে প্রধানমন্ত্রীর সভার আগেই লাল পোস্টারে ভরে গেল বিভিন্ন এলাকা। 


উত্তরপাড়া, কোন্নগর, রিষড়া ,শ্রীরামপুর শহরএর বিভিন্ন জায়গায় লাল পোস্টার দেখা যায়। তাতে লেখা রয়েছে বিজেপিকে একটিও ভোট নয়। ফ্যাসিস্ট আরএসএস বিজেপির বিরুদ্ধে বাংলা।বাংলা ও ইংরেজিতে লেখা এই লাল পোস্টারে কোন দলের নাম লেখা নেই। তবে প্রধানমন্ত্রীর সফরের আগেই ওই পোস্টার কে কেন্দ্র করে শুক্রবার হুগলি জেলার  উত্তরপাড়া সহ বিভিন্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.