অভিনেতা এটিএম শামসুজ্জামান মারা গেছেন - The News Lion

অভিনেতা এটিএম শামসুজ্জামান মারা গেছেন

 


ঢাকা প্রতিনিধি : বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান আর নেই। শনিবার সকাল ৯টা ০৬ মিনিটে ঢাকার সূত্রাপুরের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে কোয়েল আহমেদ।  


এর আগে বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছিল এটিএম শামসুজ্জামানকে। তার অক্সিজেন লেভেল কমে গিয়েছিল। হাসপাতালে ডা. আতাউর রহমান খানের তত্ত্বাবধানে ছিলেন জনপ্রিয় এ অভিনেতা।  


১৯৬৫ সালে অভিনেতা হিসেবে চলচ্চিত্রে শুরু হয় এটিএম শামসুজ্জামানের। ১৯৭৬ সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের ‘নয়নমণি’ সিনেমায় খল চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। প্রবীণ এ অভিনেতা আজও দর্শকের কাছে নন্দিত।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.