আবারও বাড়ল রান্নার গ্যাসের দাম
দি নিউজ লায়ন ; আবারও বাড়ল রান্নার গ্যাসের দাম। বুধবার মাঝরাতে ২৫ টাকা বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। এই নিয়ে ফেব্রুয়ারি মাসে রান্নার গ্যাসের দাম সর্ব সাকুল্যে ১০০ টাকা বাড়লো।
রাষ্ট্রায়াত্ত জ্বালানি উৎপাদক সংস্থাগুলি জানিয়েছে এর ফলে ভর্তুকিহীন ১৪.২ কিলোগ্রাম গ্যাস সিলিন্ডারের কলকাতায় দাম হচ্ছে ৮২০ টাকা ৫০ পয়সা হয়েছে। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের ১৯ কিলোগ্রামের দাম ৫ টাকা করে হ্রাস পেয়ে হচ্ছে ১ হাজার ৫৮৪ টাকা।

Post a Comment