ব্যর্থ প্রশাসক অশোকের বিরুদ্ধে শহর জুড়ে আবর্জনার স্তুপ ফেলে বিক্ষোভ সাফাই কর্মীদের - The News Lion

ব্যর্থ প্রশাসক অশোকের বিরুদ্ধে শহর জুড়ে আবর্জনার স্তুপ ফেলে বিক্ষোভ সাফাই কর্মীদের

 


দি নিউজ লায়নঃ     ব্যর্থ প্রশাসক অশোকের বিরুদ্ধে শহর জুড়ে আবর্জনার স্তুপ ফেলে বিক্ষোভ সাফাই কর্মীদের। বাম বোর্ডের শেষ বৈঠকে দশ শতাংশ বেতনবৃদ্ধির কার্যকরি হয়নি একবছরেও। যার জেরে বুধবার শিলিগুড়ি শহরে যত্রতত্র আবর্জনার ভ্যাট ফেলে অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভে নামেন সাফাই কর্মীরা। ফোন বন্ধ করে রাখলেন আবর্জনার দায়িত্বপ্রাপ্ত প্রাক্তন মেয়র পরিষদ তথা প্রশাসক বোর্ডের সদস্য। পুরনিগমের বেতন বৃদ্ধি, বকেয়া,সাফাই কর্মীদের স্থায়ীকরনের দাবিতে এদিন শহর জুড়ে বিক্ষোভে চালায় তারা।  এদিন সকালে শিলিগুড়ির একাধিক জায়গায় আবর্জনার ভ্যাট ফেলে রাস্তায় আবর্জনা ঢেলে বিক্ষোভ দেখাতে লাগেন ব্যর্থ প্রশাসকের বিরুদ্ধে। 


অশোক বাবুর ব্যর্থতার ছবি সামনে এনে এদিন শিলিগুড়ি পুরনিগমের গেটের সম্মুখে শহরের বিভিন্ন জায়গার আবর্জনা এনে তা ফেলে বিক্ষোভ দেখান তারা। ২৭৭১জন আবর্জনা নিষ্কাশন বিভাগীয় কর্মীরা বিক্ষোভে সামিল হন এদিন। শিলিগুড়ি পুরনিগমের ৪৭টি ওয়ার্ডে দীর্ঘ সময় যাবৎ আবর্জনার কাজে নিযুক্ত রয়েছেন তারা। একাধিকবার পুরনিগম প্রশাসক অশোক ভট্টাচায্যের বেতন বৃদ্ধি ও স্থায়িকরনের দাবি নিয়ে দ্বারস্থ হয়ে আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। পাল্টা বেতন বৃদ্ধিতো দুরস্থ অশোক বাবুর দলীয় ক্যাডারদের দৌরাত্বের জেরে বেতন বৈষম্যের স্বীকার হতে হচ্ছে সাফাই কর্মীদের বলে জানান বিক্ষোভকারীদের তরফে কিরণ রাউত। 


তিনি জানান এভাবে আর চলতে পারেনা।রাজ্যের মুখ্যমন্ত্রী সাফাই কর্মীদের  জীবন বিমার আওতায় এনেছেন কিন্তু বাম পুরবোর্ড সে সুবিধে তাদের দিচ্ছেন না। আমার অনিশ্চিতকালের কর্মবিরতির পথে যেতে বাধ্য হচ্ছি। এই বিষয়ে দার্জিলিং জেলা তৃনমূল সভাপতি রঞ্জন সরকার জানান যারা কাজ করবে তারা বেতন পাবেন না। আর যারা সিপিএম করছেন তারা একই পদে থেকে কাজ না করে দ্বিগুন বেতন পাচ্ছেন- এভাবেই অশোক বাবু দুর্নীতির শাসন চালাচ্ছেন। জেলা তৃনমূল সাফাই কর্মীদের সঙ্গে রয়েছে। 


তবে কাজ বন্ধ করে নাগরিক হেনস্থার পক্ষপাতি নয় তৃনমূল। অশোক বাবু শেষ বোর্ড বৈঠকে ১০শতাংশ বেতন বৃদ্ধি বিষয়টি তৃণমূলের সমর্থনে পাশ করেন কিন্তু একবছর পেড়িয়ে গেলেও তা কার্যকরি হয়নি। প্রশাসক অশোক ভট্টাচার্য্য ঘুমিয়ে রয়েছেন তাই সাফাই কর্মীদের সঙ্গে তৃনমূল অলোচনা করবে।  প্রশাসকের ঘুম ভাঙাতে রাস্তায় নেমে সময় বিধি না দিয়ে অর্তকিত বিক্ষোভ দেখাতে বাধ্য হবে তৃনমূল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.