কাশীপুরে অস্ত্রসহ গ্রেফতার 7 ডাকাত - The News Lion

কাশীপুরে অস্ত্রসহ গ্রেফতার 7 ডাকাত

 


দি নিউজ লায়নঃ     ডাকাতি হওয়ার আগেই তা ভেস্তে গেল পুলিসের তৎপরতায়। মঙ্গলবার রাতে চকমরিচা খাল পাড়ে দুষ্কৃতীদের জড় হওয়ার খবর পেয়েই এলাকায় যায় কাশীপুর থানার পুলিস। হাতেনাতে গ্রেপ্তার করে ৭ দুষ্কৃতীকে। ধৃতদের নাম আলি মইনুদ্দিন মোল্লা,মিজানুর মোল্লা,নিজাম মোল্লা,সারিফুদ্দিন মোল্লা,রহিম মালিক,মালেক মোল্লা,জুলফিকার বিশ্বাস।


 এদের কাছ থেকে উদ্ধার হয়েছে দু’টি ভোজালি,তিনটি রড,শাবল সহ বাড়ির আলমারির ভাঙার সরঞ্জাম। অভিযুক্তদের বাড়ি কাশীপুর থানা এলাকায়। বুধবার তাদের বারুইপুর আদালতে তোলা হয়। অন্যদিকে,গোপন সূত্রে খবর পেয়ে বকুলতলা থানার পুলিস এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। বেলেদুর্গানগর বাজার থেকে তাকে ধরা হয়। ধৃতের নাম মোরসেলিম শেখ। উদ্ধার হয়েছে একটি বন্দুক ও এক রাউন্ড কার্তুজ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.