বাসন্তী হাইওয়ের কালভার্ট ভেঙে যান চলাচল স্তব্ধ
দি নিউজ লায়নঃ কালভার্ট ভেঙে বাসন্তী হাইওয়েতে যান চলাচলে বিপত্তি। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বাসন্তী হাইওয়ের কুলতলির গৌরদাস পাড়া এলাকায়।স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন সকালের দিকে ভারী যানবাহন চলাচল করার সময় গৌরদাস পাড়া এলাকায় রাস্তার কালভার্টে ফাটল দেখা দেয়।আর এই খবর ছড়িয়ে পড়তে স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
তবে সাময়িক ভাবে ভারী যান চলাচল বন্ধ হলেও পরে আবার ভারী যান চলাচল শুরু করে।আর দুপুর আড়াইটে নাগাদ ওভারলোড পাথর বোঝাই একটি ট্রাক বাসন্তী হাইওয়ের গৌরদাস পাড়ার কার্লভাট পার হতেই হুড়মুড় করে ভেঙে পড়ে কার্লভাট।যদিও রক্ষা পায় ওভার লোড পাথর বোঝাই ট্রাকটি।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।কার্লভাটটি যাতে দ্রুত তৈরী করে বাসন্তী হাইওয়ের যান চলাচল সচল হয় তার জন্য বাসন্তী থানার পুলিশ যুদ্ধকালীন পরিস্থিতিতে পিডব্লিউডি সাথে কাজ করছে।তবে এদিন সন্ধ্যা পর্যন্ত এখনও যান চলাচল শুরু হয়নি।

Post a Comment