১ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে রবীন্দ্র-নজরুল ভবন - The News Lion

১ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে রবীন্দ্র-নজরুল ভবন

 


দি নিউজ লায়নঃ     প্রশাসনিক বৈঠকের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের জন্য তৈরি হওয়া দ্বিতল রবীন্দ্র নজরুল ভবনের উদ্বোধন হলো বৃহস্পতিবার। এদিন দুপুরে উলুবেড়িয়া ২ নং বিডিও অফিস প্রাঙ্গণে এই ভবনের উদ্বোধন করেন শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাঃ ইদ্রিশ আলী। এদিনের এই অনুষ্ঠানে ব্লকের ৭০ জনের হাতে জমির পাট্টা তুলে দেওয়ার পাশাপাশি ৪০ টি ক্লাব সংগঠন কে ফুটবল দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া ২ নং ব্লকের বিডিও অতনু দাস, উলুবেড়িয়া দু'নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ ইলিয়াস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।


প্রশাসন সূত্রে খবর বছর খানেক আগে উলুবেড়িয়া ২ নং ব্লক অফিস চত্বরে একটি কমিউনিটি হল তৈরি করার পরিকল্পনা করেন মন্ত্রী ডাঃ নির্মল মাজি। সেইমতো একটি দ্বিতল কমিউনিটি হল নির্মাণ করা হয় এবং হলটির নামকরণ করা হয় রবীন্দ্র-নজরুল ভবন। প্রশাসন সূত্রে খবর প্রায় ১ কোটি ৭০ লক্ষ লক্ষ টাকা ব্যয়ে শীততাপ নিয়ন্ত্রিত তৃণমূল ভবনে একসঙ্গে ৬০০ লোকের বসার ব্যবস্থা থাকছে। সূত্রের খবর আগামী দিনে ২কোটি টাকা ব্যয় ভবনের আরও দুটি তল নির্মানের উদ্যোগ নেওয়া হয়েছে

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.