পানীয়জল অপচয় বন্ধ করতে এবার পথে নামলেন এলাকাবাসী
দি নিউজ লায়নঃ গরম পড়তে না পড়তেই সুন্দরবনে বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে পানীয় জলের সমস্যা।পানীয় জলের স্তর নিচে নেমে যাওয়ায় ফলে সুন্দরবনের ক্যানিং-১ ব্লকের মাতলা-১ও২, দিঘীরপাড়,নিকাড়ীঘাটা,ইটখোলা,তালদি,বাঁশড়া সহ বিভিন্ন অঞ্চলে পানীয় জলের নলকূপ থেকে পানীয় জল উঠা বন্ধ হয়ে গেছে।যার জন্য দেখা দিয়েছে পানীয় জলের সমস্যা।
যেহেতু সুন্দরবনের ক্যানিং-১ ব্লকের বিভিন্ন অঞ্চলে এখনও পর্যন্ত পাইপ লাইনের মাধ্যমে সাপ্লাই পানীয় জলের ব্যবস্থা তেমন ভাবে গড়ে উঠেনি।যার জন্য বেশির ভাগ মানুষজন নলকূপ পানীয় জলের উপর নির্ভরশীল।আর সেই গভীর পানীয় জলের নলকূপে জল ওঠা বন্ধ হয়ে যাচ্ছে জলের স্তর নিচে নেমে যাওয়ায় ফলে।আর মানুষজন তাকিয়ে আছে চাতক পাখির মতন কখনও একটু বৃষ্টি নামবে।
পাশাপাশি সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম গুলিতে পানীয় জল অপচয় হচ্ছে সচেতন অভাবে।আর যাতে পানীয় জল অপচয় না হয় সে বিষয়ে সাধারণ মানুষজন কে সচেতন করে তুলতে পথে নামলেন নিকাড়ীঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপসী সাঁফুইয়ের নেতৃত্বে এলাকাবাসী।মঙ্গলবার থেকে শুরু হয় পানীয়জল সংরক্ষণ অভিযান।চলবে এক সপ্তাহ ধরে এই অভিযান।প্রধান তাপসী সাঁফুই জানান জলের স্তর নীচে নেমে যাওয়ায় ফলে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে।তবে যে সমস্ত পানীয় জলের নলকূপ থেকে জল উঠছে সেই জল যাতে অপচয় না হয় সে বিষয়ে মানুষজনকে সচেতন করে তুলতে এই জল সংরক্ষণ অভিযান।

Post a Comment