অমিত শাহের রাজ্য সফরের মধ্যেই ফের বিজেপিতে ভাঙন
দি নিউজ লায়নঃ অমিত শাহের রাজ্য সফরের মধ্যেই ফের বিজেপিতে ভাঙন। ভাজপা ছেড়ে তৃণমূলে যোগ অন্তত 25 টি পরিবারের 200 জনের। বিজেপি ছাড়া বেশ কয়েকটি কংগ্রেস সমর্থক পরিবারও তৃণমূলে যোগদান করে বৃহস্পতিবার। বিজেপি-কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিলো ২৫ টি পরিবার। আবার ভাঙন বাঘমুন্ডি বিধানসভায় এলাকায়। এদিন পুরুলিয়ার বাঘমুন্ডি বিধানসভার আড়শা ব্লকের সিরকাবাদ এলাকায় বিজেপি ও কংগ্রেস ছেড়ে ২৫ টি পরিবার তৃণমূলে যোগ দিয়েছে বলে জানা গিয়েছে।
বেশ কয়েক মাস থেকে ওই এলাকার মানুষ বিজেপি ও কংগ্রেসের প্রতি বিতশ্রদ্ধ হয়ে তৃণমুলে যোগ দেওয়ার কথা জানায়। এদিন সিরকাবাদের বাগদি পাড়ায় ওই পরিবারগুলির হাতে দলের পতাকা তুলে দেন পুরুলিয়া জেলা যুব তৃণমূলের সভাপতি সুশান্ত মাহাতো। এদিন তৃণমূলে যোগ দিয়ে ওই পরিবারের সদস্যরা জানিয়েছে, বিজেপি লোকসভা ভোটে এলাকায় নানান মিথ্য প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু তা পূরণ করেনি।
এরা শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষের মন জয় করে। তাই তৃণমুলের উন্নয়নের শরিক হতে তৃণমূলে যোগদান করেছে বলে জানিয়েছেন তারা। এদিন তৃণমুলের জেলা সভাপতি সুশান্ত বাবু জানিয়েছেন, "গত পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে বিজেপি এই জেলায় নানান মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে ভোট নিয়েছিল। কিন্তু একটা প্রতিশ্রুতিও কার্যকর করতে পারেনিl তাই মানুষ বিজেপি ছেড়ে আবার তৃণমূলের পতাকা ধরছেন l আমরা সকলকে স্বাগত জানাচ্ছিl"

Post a Comment