ব্যান্ড বাদ্য সহকারে শতায়ু বৃদ্ধের শেষকৃত্য - The News Lion

ব্যান্ড বাদ্য সহকারে শতায়ু বৃদ্ধের শেষকৃত্য

 



দি নিউজ লায়ণঃ     পরিবারের সদস্য সংখ্যা ১৫০। পরিবারের সদস্যদের রেখে ইহলোক থেকে পরলোকে যাত্রা করলেন উলুবেড়িয়া বোয়ালিয়ার বাসিন্দা রতিকান্ত ভৌমিক (১০৬) । আর দাদুর মৃত্যুকে শ্রদ্ধা জানাতে ব্যান্ডপার্টি সহযোগে শ্মশান যাত্রা করল নাতিরা। বুধবার বিকেলে উলুবেড়িয়ার বোয়ালিয়ায় এই অভিনব ঘটনার সাক্ষী থাকতে শতায়ু বৃদ্ধের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিলেন গ্রামবাসীরা।




জানা গেছে বোয়ালিয়ার বাসিন্দা রতিকান্ত বাবুর ছয় ছেলে চার মেয়ে। স্ত্রী রাধারানী ভৌমিক সহ এক ছেলে মারা গিয়েছেন। বর্তমানে দেড়শো জন পারিবারিক সদস্য কে নিয়ে হাসিখুশিতে দিন কাটাতেন এই বৃদ্ধ। যদিও বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে বুধবার দুপুরে মৃত্যু হয় প্রবীণ এই বৃদ্ধের। এদিকে রতিকান্ত বাবুর মৃত্যুর পর তার অন্তোষ্টিক্রিয়া একটু অন্যভাবে পালনের সিদ্ধান্ত নেয় নাতিরা। দাদুর মৃত্যুকে স্মরণীয় করে রাখতে এবং পাশাপাশি দাদু কে সম্মান জানাতে শ্মশানে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা। ডেকে নেওয়া হয় ব্যান্ড পার্টি কে। আর এর পরেই ব্যান্ডের বাদ্য সহকারে রতিকান্ত বাবু কে শ্মশানে নিয়ে যায় পরিবারের সদস্যরা ও গ্রামবাসীরা।


ব্যান্ডের বাদ্য সহকারে রতিকান্ত বাবুর শেষকৃত্য সম্পর্কে তার নাতিরা জানান দীর্ঘদিন বেঁচে ছিলেন। এতদিন দাদু বেঁচে থাকায় আমরা গর্বিত। আর দাদুর মৃত্যুকে স্মরণীয় করে রাখতে এবং তাকে সম্মান জানাতে আমাদের এই আয়োজন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.