স্বাধীনতা সংগ্রামে বিজেপির উত্তরসূরীদের বেইমানের ইতিহাস আছে, কাকলী ঘোষদোস্তিদার - The News Lion

স্বাধীনতা সংগ্রামে বিজেপির উত্তরসূরীদের বেইমানের ইতিহাস আছে, কাকলী ঘোষদোস্তিদার

 


দি নিউজ লায়ণঃ     ষড়যন্ত্রকারী এবং বেইমানের দল হলো ভারতীয় জনতা পাটি। কালনার সভায় বিজেপি সম্পর্কে এমনই মন্তব্য করেন সাংসদ ও তৃনমূল কংগ্রেসের নেত্রী কাকলী ঘোষদোস্তিদার। এদিন তিনি তাঁর বক্তব্যে বলেন, স্বাধীনতা সংগ্রামে এই বিজেপির উত্তরসূরীদের বেইমানের ইতিহাস আছে। যারা দেশটাকে শেষ করতে চাইছে তারা আবার পশ্চিমবঙ্গের দিকে নজর দিচ্ছে।


 এটা রাজ্যবাসী মেনে নেবে না। রাজ্যবাসী মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন করবে। বিজেপি যেভাবে ভারতবর্ষটাকে বিক্রি করে দিচ্ছে তাতে করে সবার উচিত রাজ্যের উন্নয়নের কান্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই লড়াই করা। কারণ ভারতবর্ষের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।“ এদিন তিনি বাজেট থেকে কৃষি আইন নিয়ে চাঁচাছোলা ভাষায় বিজেপিকে আক্রমণ করেন।


 তিনি বলেন, তৃনমূল কংগ্রেসের নেতাদের ফোন করে ধমকাচ্ছে। বলছে, ভারতীয় জনতা পাটিতে এসো। আসলে ওদের লজ্জা নেই। এছাড়া এদিন বক্তব্য রাখেন অভিনেতা সোহম চক্রবর্তী। তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে দিতে গিয়ে আবেদন করে বলেন, বাংলাকে দুষ্ট চক্রের হাতে তুলে দেবে না। আমরা কুরুচিকর মন্তব্য করে মানুষের মন জয় করতে চাই না। আমরা উন্নয়ন মানুষের কাছে পৌঁছিয়ে দিতে চাই। সেই উন্নয়নের কাজ করে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.