অমিত শাহের সফরের আগেই বিজেপিতে ধস - The News Lion

অমিত শাহের সফরের আগেই বিজেপিতে ধস

 


দি নিউজ লায়নঃ      বৃহস্পতিবার বাংলায় আসছেন অমিত শাহ তার 12 ঘণ্টা আগে উত্তর এবং দক্ষিণ বঙ্গের দুই জেলায় বিজেপিতে ধস। বৃহস্পতিবার যে কোচবিহারে পরিবর্তন যাত্রার সূচনা করবেন শাহ সেই কোচবিহারেই  বিজেপির যুব মোর্চার 50 জনের বেশি সদস্য তৃণমূলে যোগ দিলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়।  


তিনি বলেন, বিজেপিতে বঞ্চনা এবং ধর্মীয় বিভাজন সহ্য করতে না পেরে যুব মোর্চার এই সদস্যরা তৃণমূলের পতাকা তুলে নিয়েছেন হাতে। আগামী বিধানসভা নির্বাচনে তারা তৃণমূলের হয়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে কাজ করবেন। একই সাথে পার্থ প্রতিম রায় অভিযোগ করে বলেন কোচবিহারে মনীষী ঠাকুর পঞ্চানন বর্মার প্রতিকৃতি চারপাশে বিজেপি তাদের দলীয় পতাকা লাগিয়ে রেখেছে যা কোচবিহারের বাসিন্দা হিসেবে লজ্জার এবং অপমানের। 


অন্যদিকে,বুধবার বীরভূম জেলা বিজেপি সভাপতির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে বীরভূম জেলা বিজেপির যুব মোর্চার সহ-সভাপতি অনিন্দ্য সিংহ ও যুব মোর্চার সম্পাদক কুন্তল ভট্টাচার্য্য সহ চারশো জন বিজেপির যুব সদস্যরা তৃণমূলে যোগদান করলো। এদিন বীরভূমের পুরন্দরপুরে এক মহিলা জনসভার শেষে  বীরভূম জেলা তৃনমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের হাত থেকে পতাকা তুলে নেয় সদ্য প্রাক্তন বিজেপির যুব সহ সভাপতি ও যুব সম্পাদক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.