দুটি পৃথক দুর্ঘটনায় মৃত ৩ বাইক আরোহী - The News Lion

দুটি পৃথক দুর্ঘটনায় মৃত ৩ বাইক আরোহী

 



দি নিউজ লায়নঃ      দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল ৩ বাইক আরোহীর। প্রথম দুর্ঘটনাটি ঘটে বুধবার সকালে জগৎবল্লভপুরের সন্তোষপুরে। জানা গেছে বুধবার সকালে একটি বাইকে চেপে তিন বাইক আরোহী ডানকুনির দিকে যাওয়ার সময় হাওড়া আমতা রোডে সন্তোষপুরের কাছে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় তিন বাইক আরোহী রাস্তায় ছিটকে পড়ে। দুর্ঘটনার খবর পাওয়ার পর জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় তিন বাইক আরোহীকে স্থানীয় গোয়ালপোতা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক শেখ সামসুল (২২) ও শেখ শাহনাওয়াজ (১৮) কে মৃত বলে ঘোষণা করে।


 দুর্ঘটনায় আহত হওয়া অন্য বাইক আরোহী অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর মৃত ও আহত স্বপ্নের বাড়ি জগৎবল্লভপুরের মুন্সিরহাটের ধ্বসা বিশ্বনাথপুর। জগৎবল্লভপুর থানার পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি ট্রাকের চালকসহ ট্রাকটিকে আটক করেছে। স্থানীয় সূত্রে খবর এদিন সকালে তিন যুবক নিজেদের ক্লাবের ক্রীড়া প্রতিযোগিতার নিমন্ত্রণ করতে যাচ্ছিল। আর যাওয়ার পথেই এই দুর্ঘটনা।


অন্যদিকে অপর দুর্ঘটনাটি ঘটে এদিকে উলুবেড়িয়া থানার পারিজাতের কাছে। স্থানীয় সূত্রে জানা গেছে বাগনানের বাসিন্দা কাশীনাথ বেরা(৫০) ব্যবসায়িক কাজ থেকে বাড়ি ফেরার পথে শ্যামপুর উলুবেড়িয়া রোডে পারিজাতের কাছে একটি গরু কে বাঁচাতে গেলে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পাঁচিলে ধাক্কা মারে। দুর্ঘটনায় কাশীনাথ বেরা রাস্তায় ছিটকে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। উলুবেড়িয়া থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.