10 লক্ষ টাকার ব্রাউন সুগার, মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার 2 - The News Lion

10 লক্ষ টাকার ব্রাউন সুগার, মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার 2

 


দি নিউজ লায়ন ;     গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ৯০০ গ্রাম ব্রাউন সুগার সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার বুলবুলি মোড় এলাকায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া ওই ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা বলে জানিয়েছে অভিযানকারী এসটিএফ কর্তারা । ধৃত দুই জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর শুক্রবার তাদের পুরাতন মালদা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।


 এই ঘটনায় ধৃত ওই দুই মাদক কারবারিকে জিজ্ঞাসাবাদের জন্য মালদা আদালতের মাধ্যমে সাতদিনের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই মাদক কারবারির নাম মতিকুল শেখ  এবং সুলেমান খান। ধৃত দুই জনের বাড়ি কালিয়াচক থানার হারুচক এবং শেরশাহী এলাকায়। বৃহস্পতিবার গভীর রাতে এই দুইজন দুটি প্যাকেট বন্দি অবস্থায় ব্রাউন সুগারগুলি পুরাতন মালদা থানায় পাচার করার উদ্দেশ্যে নিয়ে এসেছিল। এরপরই গোপন সূত্রে খবর পেয়ে ওই দুজনকে সংশ্লিষ্ট থানার বুলবুলি মোড় এলাকায় থেকেই গ্রেপ্তার করা হয়। তবে এই ব্রাউন সুগারগুলি কাকে পাচার করার পরিকল্পনা নিয়েছিল সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।


পুরাতন মালদা থানার পুলিশ জানিয়েছে, রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) এবং সংশ্লিষ্ট থানার পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার রাতে এই অভিযান চালানো হয়। দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কালিয়াচক থেকে ব্রাউন সুগার গুলি নিয়ে এসে পুরাতন মালদায় কোথাও পাচার করা হতো। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.