ভিন রাজ্যে কাজ করতে গিয়ে টাওয়ার থেকে পড়ে মৃত্যু হল এক দিনমজুরের - The News Lion

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে টাওয়ার থেকে পড়ে মৃত্যু হল এক দিনমজুরের

 


দি নিউজ লায়ন ;      ভিন রাজ্যে কাজ করতে গিয়ে টাওয়ার থেকে পড়ে মৃত্যু হল এক দিনমজুরের। গত ২ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটে হায়দরাবাদে । এরপর শুক্রবার সকালে ওই শ্রমিকের কফিনবন্দি দেহ পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েতের বলাতুলি গ্রামে আসে। শ্রমিকের কফিনবন্দি মৃতদেহ গ্রামের বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা। গোটা গ্রাম ওই শ্রমিকের পরিবারে পাশে এসে দাঁড়ায়। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম রাহুল শেখ (১৯)। গত এক মাস আগে হায়দ্রাবাদের করিমপুর এলাকায় টাওয়ারের কাজে গিয়েছিলেন রাহুল শেখ। ২ ফেব্রুয়ারি উঁচু টাওয়ারের উঠে কাজ করার সময় বেসামাল হয়ে নিচে পড়ে যায় সে। এরপর মাথায় চোট পেয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই শ্রমিকের। হায়দ্রাবাদে মৃত শ্রমিকের দেহ ময়নাতদন্ত করা হয় । ২ ফেব্রুয়ারি ঘটনার পরপরই মোবাইলের মাধ্যমে পুরাতন মালদা শ্রমিকের বাড়িতে ওই রাজ্যের পুলিশ পুরো ঘটনার ব্যাপারে জানাই। এরপরই মৃত শ্রমিকের দেহ শুক্রবার তার বাড়িতে এসে পৌঁছায়।


মৃত শ্রমিকের মা সালেহা বিবি জানিয়েছেন, তার পাঁচ ছেলে-মেয়ে। রাহুল ছিল বাড়ির মেজো ছেলে। সংসারের বড় দায়িত্ব ছিল মেজো ছেলের ওপর। সেজন্যই সে হায়দরাবাদে টাওয়ারে কাজ করতে গিয়েছিলো। তার অকালমৃত্যুতে এখন পরিবারের চরম অনটন নেমে এসেছে। এই অবস্থায় প্রশাসনের আর্থিক সহযোগিতার অনুরোধ জানিয়েছে মৃত শ্রমিকের পরিবার।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.