কন্যা সন্তানের জন্ম দেওয়ায় গৃহবধূকে পুড়িয়ে খুনের অভিযোগ
দি নিউজ লায়ন ; কন্যা সন্তান জন্ম দেওয়ার পর থেকে গৃহবধূর ওপর বেড়েই চলছিল শ্বশুরবাড়ির নির্যাতন। অবশেষে ওই গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠলো স্বামীসহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে । বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের জোতবসন্ত এলাকার। রাতেই বিষয়টি জানতে পেরে জামাইয়ের বাড়িতে ছুটে আসেন মৃতার পরিবারের লোকেরা । ততক্ষণে শ্বশুরবাড়ির লোকেরা গা-ঢাকা দেয় বলে অভিযোগ। খবর পেয়ে তদন্তে আসে ইংরেজবাজার থানার পুলিশ ।
এই ঘটনায় মৃতের পরিবারের লোকেরা জামাই সহ শশুর বাড়ি মোট পাঁচ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। পাশাপাশি অভিযুক্তদের খোঁজ শুরু করেছে মানিকচক থানার পুলিশ ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম মেনোকা মণ্ডল (২৪)। অভিযুক্ত স্বামী গোপাল মন্ডল। পেশায় ভিন রাজ্যের শ্রমিক। মানিকচকের নাজিরপুরের বাসিন্দা দীনেশ সরকারের মেয়ে মেনকার সাথে গত দুই বছর আগে বিয়ে হয় ইংরেজবাজার থানার নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের জোতবসন্ত এলাকার জিতেন মন্ডলের ছেলে গোপাল মন্ডলের সাথে। তাদের পরিবারে ১১ মাসের এক শিশু কন্যা ও রয়েছে।
মৃতের পরিবারর অভিযোগ, কন্যা সন্তানের জন্মের পর থেকে স্বামী গোপাল মণ্ডল স্ত্রীর উপর শারীরিক অত্যাচার করত।এই নিয়ে দুই পরিবারের মধ্যে সালিশেও বসা হয়েছে অনেক বার। কিন্তু কোন লাভ হয় নি। বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিবাদ চলে। এরপর তাদের মেয়েকে মারধর করে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃতের পরিবারের অভিযোগ তাদের মেয়েকে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মেরেছে স্বামী ও তার পরিবারের লোকেরা।

Post a Comment