জরুরি মেরামতের জন্য ৪ ঘন্টা বন্ধ ছিল কাঁসাই সেতুতে যানবাহন চলাচল
দি নিউজ লায়নঃ জরুরী মেরামতের কাজ করার জন্য বৃহস্পতিবার সকাল থেকে ৪ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ রাখা হয় মেদিনীপুর - খড়্গপুরের সংযোগ স্থলে থাকা কাঁসাই সেতুতে। এরফলে সেতুর দুদিকে প্রায় কয়েক কিলোমিটার দূরে গাড়ির লম্বা লাইন পড়ে যায়। সড়ক ও পরিবহণ দফতরের আধিকারিকরা জানান , প্রায় ৬০ বছর পেরিয়ে যাওয়া কংসাবতী সেতুর স্বাস্থ্যের জন্য এই মেরামতি খুব জরুরি ছিল।
তাই বৃহস্পতিবার চার ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ রেখে জরুরী ভিত্তিতে কংসাবতী সেতুটি মেরামত করার কাজ করা হয়। তবে সেতুটি মেরামত করার সময় কোন যানবাহন চলাচল না করায় সমস্যায় পড়েন বহু মানুষ । সেতুর দু'পাশে গাড়ির লম্বা লাইন পড়ে যায়। কিন্তু সেতুটি মেরামত করার কাজ করায় সমস্যায় পড়লে মানুষএকটু কষ্ট মেনে নিতে বাধ্য হয় ।
কারণ সেতুর মেরামত না করলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কায় ছিল। তাই যুদ্ধকালীন ভিত্তিতে বৃহস্পতিবার কংসাবতী সেতুটি মেরামতির কাজ করা হয় ।সেতুটির মেরামত করার কাজ শেষ হওয়ার পর চার ঘন্টা পরে ওই সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। যার ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে থেকে পুলিশ কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Post a Comment