তমলুক সাংগঠনিক জেলার সভাপতির বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ তুলে পোস্টার - The News Lion

তমলুক সাংগঠনিক জেলার সভাপতির বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ তুলে পোস্টার

 




দি নিউজ লায়নঃ      নব্য বনাম আদি লড়াই আগেই ছিল এবার খোদ বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুণ নায়েকের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ তুলে পোস্টার দিল বিজেপি কর্মীরা। পোস্টার পড়লো পূর্বমেদিনীপুরের নন্দকুমারের খঞ্চিতে। যদিও এই বিষয়ে  নবারুণ  নায়েক  কে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। পোস্টারে লেখা হয়েছে হলদিয়া পোর্ট, এফসি আই ও রেলে চাকরি দেওয়ার নাম করে ভুয়ো নিয়োগ পত্র দিয়ে লক্ষ লক্ষ টাকা তুলছেন নবারুণ। 


এই বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি  সৌমেন মহাপাত্র  কাঁথির দইসাইতে বলেন, ' বিজেপি দলের অন্তর্কলহ এর জেরে এই ঘটনা।' বিজেপি সূত্রে জানা গিয়েছে যে অভিযোগ নবারুন নায়েকের বিরুদ্ধে তোলা হয়েছে তার যথেষ্ট ভর্তি রয়েছে একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এব্যাপারে শীর্ষ নেতৃত্বকে একাধিকবার জানানো হলেও সেভাবে কোন ফল মেলেনি তাই প্রকাশ্যে এবার নবারুনের বিরুদ্ধে পোস্টার পড়ল।


 দীর্ঘদিন ধরে যারা বিজেপি করে আসছেন পূর্ব মেদিনীপুরে তারা মনে করছেন এবং নায়েকের মত দুর্নীতিগ্রস্ত কিছু লোকের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেবার পর যেভাবে স্থানীয় দুষ্কৃতীরা বিজেপিতে আশ্রয় নিচ্ছে তাও যথেষ্ট চিন্তার বিষয় সাধারণ মানুষ বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না তাই এভাবে শীর্ষ নেতৃত্ব যদি অবিলম্বে হস্তক্ষেপ না করে তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে এবং দলের মধ্যে কোন্দল আরো বাড়বে আগামী দিনে। জেলা তৃণমূল নেতৃত্ব এ প্রসঙ্গে জানিয়েছেন গোটা পূর্ব মেদিনীপুর জেলা জুড়েই বিজেপিতে গোষ্ঠী কোন্দল চলছে যত দিন যাচ্ছে তত তা আরো বাড়ছে ভোটের আগেই যে দলের এই পরিস্থিতি সেই দল নির্বাচনে কোন প্রভাব ফেলতে পারবে না বলে দাবি জেলা তৃণমূল নেতৃত্বের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.