সাওতালি মিডিয়াম জুনিয়র হাইস্কুলের আনুষ্ঠানিক শিলান্যাস - The News Lion

সাওতালি মিডিয়াম জুনিয়র হাইস্কুলের আনুষ্ঠানিক শিলান্যাস

 


দি নিউজ লায়নঃ       ছিল না কোন সরকারি ভাবে সাওতালি মাধ্যমের স্কুল। তবে কয়েক বছর আগে ২৭ জন ছাত্র ছাত্রীকে নিয়ে পঞ্চম থেকে অষ্টম শ্রেনী পর্যন্ত চালু হলে ছিল সাওতালি মাধ্যমে পঠন পাঠন। অবশেষে লকডাউনের আগে স্কুলের অনুমোদন পায়। কিন্তু লকডাউনে কারনে আটকে গিয়েছিল স্কুল ভবনের কাজ। অবশেষে সাওতালি মিডিয়াম জুনিয়র হাইস্কুলের আনুষ্ঠানিক শিলান্যাস হল রবিবার এদিন বিকেলে ভিতি প্রস্থরের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে শিল্যানাস করেন জেলা শাসক অভিজিৎ মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা শাসক (ভূমি ও ভূমি সংস্কার দফতর) সুপ্রিয় দাস , জেলা পরিষদের সহ সভাধিপতি প্রতিমা সোরেন,  এসডিও (মানবাজার)  শুভজিৎ বসু, বান্দোয়ানের বিধায়ক রাজীব লোচন সোরেন, বিডিও বান্দোয়ান কাসিফ সাবির সহ অন্যান্যরা।  

 

ব্লক প্রশাসন সুত্রে জানাগিয়েছে, ২০১৮ সাল থেকে একটি  সাঁওতালি সংগঠনের তরফে বান্দোয়ানের শাসংবেড়াতে পঞ্চম থেকে অষ্টম শ্রেনীর ২৭ জন পড়ুয়াকে নিয়ে সাঁওতালি মাধ্যমে পড়াশুনা শুরু হয়েছিল। সরকারি কোন স্বীকৃতি ছিল না। ২০২০ মার্চ স্কুল ও ভবন তৈরির জন্য অনুমোদন পাওয়া গিয়েছিল। এখন ওই স্কুলের পড়ুয়া রয়েছে ৪৩ জন। ৫১ ডিসিমিল জমির উপরে গড়ে উঠবেসাঁওতালি মিডিয়াম জুনিয়র স্কুল।

 

লকডাউনের কারনে আটকে ছিল কাজ। অবশেষে স্কুল তৈরির জন্য জমি দানে এগিয়ে আসে শিরিষগোড়া গ্রামের দুই বাসিন্দা শিলদা প্রসাদ হেমব্রম ও শিকদা প্রসাদ হেমব্রম। ৩৮ ডিসিমিল জমি দান করেন  তারা।

বান্দোয়ানের বিধায়ক রাজীব লোচন সোরেন বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। দাবি পুরনে স্কুল তৈরির অনুমোদন পাওয়া গিয়েছিল। লকডাউনের কারনে আটকে ছিল কাজ। আজকে আনুষ্ঠানিক ভাবে স্কুল ভবন তৈরির কাজ শুরু হল।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.