ভেকিধারী সরকারের একটা ফেকধারী বাজেট,' বাজেট নিয়ে কেন্দ্রকে কড়ারা বার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের
দি নিউজ লায়নঃ জয়দীপ সরকার ও পূজা কুন্ডু।শিলিগুড়ি। ভেকিধারী সরকারের একটা ফেকধারী বাজেট'বাজেট নিয়ে কেন্দ্রকে কড়ারা বার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের। শিলিগুড়ি থেকে সোমবার তিনি বলেন যখন বাজেট চলছিল তখন আমি প্লেনে ছিলাম তারপর রাজ্যের অর্থমন্ত্রীর অমিত মিত্রের অর্থাৎ অমিত দার সঙ্গে কথা বলি তিনি এককথায় বলেন 'ডিসগাইসিড'। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি বলছি এই বাজেট ভেকধারী সরকারের একটা ফেকধারী বাজেট। এর জেরে মানুষ আলু সেদ্ধ ভাত খেতে পারবেন কিনা তা নিয়ে আশংকা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন রেল, এয়ারইন্ডিয়া বীমাকে বেসরকারিকরনের পথে নিয়ে যাওয়া হয়েছে। ৭৪% বিমার বিদেশি লগ্নির হাতে বেঁচে দেওয়ার কথা রয়েছে বাজেটে। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ক্ষোভ উগরে দিয়ে বলেন এই বাজেট সম্পূর্ণ কৃষিবিরোধী, জনবিরোধী,দেশবিরোধী। মুখ্যমন্ত্রী সংশয় প্রকাশ কর বলেন বিমার টাকা পাবেন তো?সব বিক্রি করে দিচ্ছে।
আজকের বাজেটে বিমার ৭৪%বিক্রি করে দেওয়া হচ্ছে। জনগনের উদ্দেশ্যে বলেন ওরা কাকে বিক্রি করবে তা আপনিতো জানেন না। আপনিতো অপৎকালীন পরিস্থিতির জন্য বীমা করতে দিয়েছেন, আপনি টাকাটা পাবেন কি! এখানেই থেমে থাকেননি এদিন, তিনি আরও বলেন জনগনের উদ্দেশ্যে বলছি অনেক ব্যাংক বন্ধ করে দিয়েছে। কোনদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন ব্যাংকবন্দি করে দিয়েছে নোটবন্দির মতো। ওই ১৫লক্ষ টাকা ব্যাংক একাউন্টে দেবে বলেছিল কই টাকাতো দেয়নি উল্টো দেখবেন আপনাদের একাউন্ট থেকে টাকা কেটে বীমাটাকে বেসরকারীকরন করে বিদায় দেবে। এবারে হুঙ্কাহুয়া বাজেট হয়েছে কটাক্ষ মমতার। তিনি মঞ্চ থেকেই বলেন সব পেট্রোল ডিজেলের ওপর সেস লাগু করা হয়েছে।২.৫টাকা করে পেট্রোলের ওপর ও ৪টাকা করে ডিজেলে সেস লাগু করা হয়েছে।
এতে দ্রব্যমূল্যের আকাশছোঁয়া হবে সেই আশঙ্কা ব্যক্ত করে জনবিরোধী বাজেটের অধিকর্তা বিজেপি সরকারকে অশনিসংকেত দিয়ে মুখ্যমন্ত্রী বলেন এই সেস তাদের সেস করে দেবে। ওদের জিজ্ঞেস করুন কতটাকা নিলে দেশ ছেড়ে যাবে। একই সঙ্গে তিনি বলেন বাংলার রাস্তার কাজের ক্ষেত্রে যে অর্থ বরাদ্দ করা হয়েছে সেসব রাস্তার ইতিমধ্যেই রাজ্য কাজ করে দিয়েছে। তাই তোমরা আবার কি করবে! আমরাতো করে দিয়েছি। আমরা তো ইসলামপুরের জমি সমস্যা ছিল সে জট সাড়িয়ে দেওয়া হয়েছে। কৃষ্ণনগর রানাঘাটের কাজ তা করতে দেরি করছো তোমরা। বাঙালাকে হামাগুড়ি শেখাচ্ছে! বাংলা কি হ্যাংলা। বাংলায় রাস্তার দরকার নেই সেই টাকা কৃষকদের দিন মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাল্টা কেন্দ্রকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি বলেন কোচবিহার,মালদায় বিমান বন্দরের কাজ করে দেওয়া হয়েছে কেন আসামে বিমান চলছে অথচ কোচবিহার,মালদায় প্লেন চালানো হলোনা। তোমরা না চালালে আমি চালিয়ে নেবো।আইন মেনেই করবো-তখন কিছু বলতে এসো না হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।
তবে ভোটের অংকে নয় উত্তরবঙ্গের উন্নয়নেই নজর মমতার তা বুঝিয়ে দেন তিনি। এদিন শিলিগুড়ি বাঘাযতীন পার্কের উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধনের পর মঞ্চ থেকে দ্বিতীয় দীর্ঘতম হলদিবাড়ি থেকে মেখলিগঞ্জ পর্যন্ত ৫০০কোটি টাকার প্রকল্প ব্যায়ে তৈরি জয়ী সেতু, সিতাই ও দিনহাটার মাঝে সংযোগ স্থাপনকারী কামতেশ্বরী সেতু,দার্জিলিংয় ও পেডংয়ের বিদ্যুতের সাব স্টেশন, ফুলবাড়ি গাজলডোবার ওপর সেতুর উদ্বোধন করেন।

Post a Comment