বিধানসভা ভোটের আগে বিনয় তামাঙের মুখে গোর্খাল্যান্ড প্রসঙ্গ দাবি তুললেন অল ইন্ডিয়া গোর্খা অ্যাসেমব্লির - The News Lion

বিধানসভা ভোটের আগে বিনয় তামাঙের মুখে গোর্খাল্যান্ড প্রসঙ্গ দাবি তুললেন অল ইন্ডিয়া গোর্খা অ্যাসেমব্লির

 


দি নিউজ লায়নঃ      গোর্খাদের জন্য অল ইন্ডিয়া গোর্খা অ্যাসেম্বলির দাবি বিনয় তামাং এর। সোমবার তামাং বলেন সর্বভারতীয় ক্ষেত্রে জাতীয় স্তরে গোর্খাদের অভাব অভিযোগ বা তাদের দাবি তুলে ধরার কোন মঞ্চ নেই। তাই জাতীয় ক্ষেত্রে যাতে গোর্খারা নিজেদের কথা বলতে পারে সেই লক্ষ্যে গোর্খা অ্যাসেম্বলি গঠনের প্রয়োজন রয়েছে সারাদেশে নির্বাচিত গোর্খাদের নিয়ে এই আসেম্বলি তৈরি হোক। 


কেন্দ্রীয় সরকারের কোন একটি মন্ত্রকের অধীনে থেকে কাজ করুক। এমনই দাবি বিনয় তামাকের তবে একই সঙ্গে তিনি এও জানিয়েছেন গোর্খা অ্যাসেম্বলি দাবি করছেন মানে পৃথক গোর্খাল্যান্ডের দাবি থেকে সরে আসছেন এমন নয়। পৃথক গোর্খাল্যান্ড গোর্খাদের আবেগের সঙ্গে জড়িত দীর্ঘদিনের চাহিদা তাই এই দাবি থেকে সরে আসার কোনো প্রশ্ন নেই তবে যতদিন না তা হচ্ছে গোর্খা অ্যাসেম্বলির দাবি বিবেচনা করুক কেন্দ্র এবং রাজ্য সরকার।


 প্রয়োজনে সংবিধান সংশোধন করে  তাদের দাবি মানা হোক। ইতিমধ্যেই অ্যাসেমব্লির রূপরেখা কি হবে তা ঠিক করার জন্য পাহাড়ের বুদ্ধিজীবী সংগঠন গোর্খা বিচার মঞ্চের পরামর্শ চাওয়া হয়েছে। চলতি মাসেই এই দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যপাল এবং প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন বিনয় তামাং।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.