নাবালিকা উদ্ধার - The News Lion

নাবালিকা উদ্ধার

 


দি নিউজ লায়নঃ    শান্তিপুর ব্লকের মেথির ডাঙ্গা বড় ডাঙ্গাপাড়া এলাকা থেকে এক নাবালিকাকে উদ্ধার করল শান্তিপুর থানার পুলিশ। পরিবার সূত্রে জানা যায় সরস্বতী পূজার পরের দিন পাশের গ্রামের একটি ছেলের সাথে চলে যাই ওই নাবালিকা এরপরে অনেক খোঁজাখুঁজি করলেও কোনরকম তাদের সন্ধান মেলেনি। এরপর পরিবারের লোকজনেরা শান্তিপুর থানা দ্বারস্থ হয় এবং একটি লিখিত অভিযোগ দায়ের করে। 


অভিযোগের ভিত্তিতে শনিবার ওই নাবালিকাকে উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। এরপর শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নাবালিকার মেডিকেল করানো হয় ও রানাঘাট পোকসো আদালতে পাঠানো হয় ওই নাবালিকাকে। এর পরেই আইনানুগ নিয়ম অনুযায়ী পরিবারের হাতে ওই নাবালিকাকে তুলে দেওয়া হবে বলে জানা যায় পুলিশ সূত্রে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.