রেলের মালবাহী গাড়ির ছাদ সাফাইয়ের নির্দেশ শ্রমিককে। হাই ভোল্টেজ তারের সংস্পর্ষে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু সেই শ্রমিকের - The News Lion

রেলের মালবাহী গাড়ির ছাদ সাফাইয়ের নির্দেশ শ্রমিককে। হাই ভোল্টেজ তারের সংস্পর্ষে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু সেই শ্রমিকের

 



দি নিউজ লায়নঃ         রেলের মালবাহী গাড়ির ছাদ সাফাইয়ের নির্দেশ শ্রমিককে। হাই ভোল্টেজ তারের সংস্পর্ষে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু রেলের মালবাহী ট্রেনের সাফাইয়ে কাজে নিযুক্ত শ্রমিকের। মৃতের নাম মহম্মদ রাজা (২৫), রেলের ঠিকাশ্রমিকের কাজে নিযুক্ত ওই ব্যক্তি সোনাপুরের বাসিন্দা। নিউজলপাইগুড়ি স্টেশনে সিমেন্ট বোঝাই করে এসে পৌছায় মালগাড়িটি। সিমেন্ট স্টেশন নামানোর কাজ শেষ হলে বুধবার সকালে ওই মালগাড়িটির কামরা সাফাইয়ের কাজের নির্দেশ দেওয়া হয় ওই শ্রমিক মহম্মদ রাজাকে।


 সে মালগাড়ির কামরার ওপরে ছাদে উঠে সেখানে পড়ে থাকা সিমেন্ট সাফাই করতে লাগে সেসময়ই বৈদ্যুতিক হাইভোল্টেজ তারের সংস্পর্ষে চলে আসে সে। যার জেরে তার মৃত্যু হয়েছে বলে স্টেশন চত্ত্বরে থাকা অন্যান্য শ্রমিকেরা জানান। ঘটনার পর জিআরপি পৌছায়, ঘটনাস্থলে ছুটে আসে নিউজালপাইগুড়ি থানার পুলিশও। মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের পাঠানো হয়। পুলিশ জানায় কোনো রকম সাবধানতা ছাড়াই ওই শ্রমিক মালগাড়ি ছাদ থেকে সিমেন্ট সাফাই করছিল। 


সেসময় ঠিক তার মাথার ওপরে থাকা ২৫০০০ওয়াটের হাই ভোল্টেজ তড়িৎবাহিত তারের সংস্পর্শে চলে আসায় প্রবল তড়িৎতাহিত হয়ে সেখানেই মৃত্যু হয় তার। মৃতদেহের পাশ থেকে একটি সাফাইয়ের ঝাড়ু উদ্ধার হয়েছে। এতে পরিষ্কার সাফাইয়ের জন্যই ছাদে উঠেছিল সে। এদিকে ঘটনায় ক্ষোভ উগরে দিয়ে শ্রমিকেরা জানান  এভাবে কোনোরকম সাবধানতা ছাড়া কামরার ছাদে ও বিপদজনক স্থানে ঠিকা শ্রমিকদের দিয়ে কাজ করানো হয় রেলের তরফে। প্রাণ হাতে নিয়ে কাজ করতে হয় তাদের। রেলের তরফে শ্রমিকদের নূন্যতম সতর্কতামূলক ব্যবস্থা আরোপ করা হয়না। এই বিষয়ে রেলের তরফে কোনোরকম মন্তব্য করতে রাজি হননি অধিকর্তারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.