এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ঝাড়গ্রামে ব্যাপক চাঞ্চল্য - The News Lion

এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ঝাড়গ্রামে ব্যাপক চাঞ্চল্য

 


দি নিউজ লায়নঃ      বুধবার দুপুরে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ক্যানেল রোড এলাকায় একটি ক্যালভার্টের নিচে এক যুবক কে পড়ে থাকতে দেখে এলাকার বাসিন্দারা।স্থানীয় বাসিন্দারা ফোন করে ঝাড়গ্রাম থানার পুলিশ কে খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে এসে ক্যানেল থেকে এক যুবকের  মৃতদেহ  উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়। 


তবে ওই যুবক টির কোন পরিচয় জানা যায় নি।প্রায় ৩২  বছর  বয়সী ওই যুবক টি কে দেখে ও এলাকার বাসিন্দারা সনাক্ত করতে পারেনি।ঝাড়গ্রাম থানার পুলিশ মৃত ওই  যুবকের পরিচয় জানার চেষ্টা করছে।তবে ওই যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ঝাড়গ্রাম শহরের ক্যানেল রোড এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.