হুগলির গোঘাট এলাকায় বন্ধের টহল দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পুলিশ ভ্যান, আহত ৫ পুলিশ কর্মী
দি নিউজ লায়নঃ শুক্রবার বামেদের ডাকা বাংলা বন্ধের দিন টহল দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পুলিশ ভ্যান চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত শান্তা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় যে টহল দিতে বেরিয়েছিল পুলিশ কর্মীরা।যে পুলিশ ভ্যানে পুলিশকর্মীরা ছিল সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। এরপর স্থানীয় বাসিন্দারা ওই পুলিশ ভ্যান থেকে উদ্ধার করেন পাঁচজন পুলিশকর্মীকে।
তাদেরকে পাঠানো হয় আরামবাগ মহকুমা হাসপাতালে। ওই পাঁচজনের মধ্যে এক সিভিক ভলেন্টিয়ার গুরুতর আহত হলে তাকে ভর্তি করা হয় আরামবাগ মহকুমা হাসপাতালে এবং বাকি চারজন পুলিশ কর্মীকে কে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।কি কারণে ওই দুর্ঘটনা টি ঘটেছে তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে গোঘাট থানার পুলিশ।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Post a Comment