অমিত শাহের সভার 24 ঘন্টার মধ্যেই দলের বিরুদ্ধে মুখ খুললেন বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস - The News Lion

অমিত শাহের সভার 24 ঘন্টার মধ্যেই দলের বিরুদ্ধে মুখ খুললেন বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস

 


দি নিউজ লায়নঃ    অমিত শাহের ঠাকুরনগরের জনসভার 24 ঘণ্টাও কাটেনি তার মধ্যেই এবার দলের বিরুদ্ধে একেবারে সাংবাদিক বৈঠক করে মুখ খুললেন বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস। ক্ষোভ উগড়ে দিলেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এর বিরুদ্ধে। একই সঙ্গে প্রশ্ন তুললেন যে মতুয়ারা ভোটাধিকার প্রয়োগ করেন, যাদের মধ্যে থেকে বিধায়ক সাংসদ নির্বাচিত হয়েছেন, তাদের নতুন করে কিভাবে নাগরিকত্ব দেওয়া যায়! তারা তো ইতিমধ্যেই নাগরিক। 


বিশ্বজিৎ বলেন, 'অমিত শাহের জনসভায় উপলক্ষে গিয়েছিলাম সেখানে মতুয়ারা অনেক প্রশ্ন করেছেন তাদের প্রশ্নের কোন উত্তর দিতে পারিনি মতুয়াদের নিয়ে রাজনীতি হচ্ছে।' এরপরই নাম না করে শান্তনু ঠাকুর এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, 'বনগাঁর সংসদ দলকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন শীর্ষ নেতৃত্বের নির্দেশ মানছেন না অথচ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা পাইয়ে দিতে গেলে সাধারণ মানুষ ভুল বুঝবেন দল তো সবাইকে নিয়ে।' বিজেপি সূত্রে খবর শান্তনু ঠাকুর এর সঙ্গে বিশ্বজিতের সম্পর্ক বরাবরই আদায়-কাঁচকলায় সম্প্রতি তা আরো তিক্ততায় পৌঁছয়।


 এমনকি বৃহস্পতিবার অমিত শাহের জনসভায় আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি বনগাঁ উত্তরের বিধায়ককে। এমনকি সভাস্থলে গেলে তাকে নাম না থাকায় প্রথমে ঢুকতে দেননি নিরাপত্তারক্ষীরা পরবর্তীকালে বিষয়টি কোনমতে সামাল দেওয়া গেলেও গোটা ঘটনায় চরম অপমানিত হয়েছেন বিশ্বজিৎ এর জেরেই এবার প্রকাশ্যে সাংসদের বিরুদ্ধে মুখ খুললেন তিনি ঘুরিয়ে আক্রমণ করলেন দলের শীর্ষ নেতৃত্বকে এমনকি যে নাগরিকত্ব ইস্যুকে সামনে রেখে মোট বিধানসভা ভোটে নিজেদের ঝুলিতে পুরতে চাইছে বিজেপি তাকেই কার্যত চ্যালেঞ্জ করলেন বিশ্বজিৎ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.