বামেদের ডাকা ১২ ঘণ্টা বনধকে উপেক্ষা করে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের নির্দেশ মতো স্বাস্থ্যবিধি মেনে খোলা হল স্কুল - The News Lion

বামেদের ডাকা ১২ ঘণ্টা বনধকে উপেক্ষা করে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের নির্দেশ মতো স্বাস্থ্যবিধি মেনে খোলা হল স্কুল

 


দি নিউজ লায়নঃ     স্বাস্থ্যবিধি মেনে দীর্ঘ এগারো মাস পরে শুক্রবার ঝাড়গ্রাম জেলায় খোলা হল বিভিন্ন স্কুল । স্কুল গুলিতে  ঢোকার আগে সমস্ত ছাত্র-ছাত্রীদের হাতে স্যানিটাইজার দিয়ে চেক করে থারমো কল দিয়ে চেকিং করিয়ে তাদেরকে স্কুলে ঢোকানো হয়এবং প্রত্যেকের মুখে মাস্ক থাকছে। আর যারা বাড়ি থেকে মাস্ক আনছেন না তাদেরকে স্কুল কর্তৃপক্ষ মাস্ক দিচ্ছে। এবং রাজ্য সরকারের নির্দেশ মত স্কুলের গেট গুলিতে  covid 19 স্বাস্থ্যবিধি ঝুলিয়ে রাখা হয়েছে। ছাত্র-ছাত্রীদের অভিভাবকদেরও বিভিন্ন নির্দেশিকা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ ।


 শুক্রবার প্রায় ১১ মাস বাদে স্কুল খোলায় আনন্দিত স্কুল পড়ুয়ারা ।তারা দীর্ঘদিন অনলাইনে ক্লাস করার পরে বন্ধু-বান্ধবদের সাথে দেখা করতে পাচ্ছে এবং সরাসরি শিক্ষকদের কাছ থেকে পঠন-পাঠন নিতে পারছে। এটাতে তারা আনন্দিত। যদিও শুক্রবার বামেদের ডাকা বনধ কে উপেক্ষা করে ঝাড়গ্রামের বিভিন্ন স্কুলগুলিতে ছাত্রছাত্রীরা পৌঁছে যায়। সেরকম কোন অসুবিধা হয়নি।বামেদের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের এই বনধ শান্তিপূর্ণ।


  তারা কোন রকম ভাবে অশান্তি করতে নারাজ । ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গায় কিছু দোকানপাট বন্ধ ছাড়া বেশিরভাগ দোকানপাট খোলা রয়েছে, যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সরকারি অফিস খোলা রয়েছে। সরকারি বাস রাস্তায় নেমেছে বেসরকারি বাস তুলনামূলকভাবে খুব কম। স্কুলগুলি আবার স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করায়  খুশি  ছাত্র ছাত্রীদের  পাশাপাশি তাদের অভিভাবক রা।শুক্রবার নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত  ছাত্র ছাত্রীদের স্কুলে পড়াশুনা শুরু হয়েছে রাজ্য সরকারের নির্দেশে বলে বিভিন্ন বিদ্যালয় সূত্রে জানা যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.