গোয়ালতোড়ে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো বেশ কয়েকজন বিজেপির কর্মী ও সমর্থক
দি নিউজ লায়নঃ রবিবার শালবনি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার পিংবনি এলাকায় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। ওই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা কৃষক সংগঠনের সভাপতি তথা এলাকার বিধায়ক শ্রীকান্ত মাহাতো, জেলা পরিষদের সদস্য অধ্যাপিকা অঞ্জনা মাহাতো সহ তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা। ওই কর্মী সম্মেলনে এলাকার বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক আনুষ্ঠানিকভাবে বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন এলাকার বিধায়ক শ্রীকান্ত মাহাতো। তিনি ওই কর্মী সম্মেলনে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলের হাতে দলীয় পতাকা তুলে দেওয়ার পর বলেন বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পর আরো অনেকেই বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেস এ যোগদান করবেন। কারণ বাংলার একমাত্র উন্নয়নের কান্ডারী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃতীয় বার মুখ্যমন্ত্রী করার জন্য জঙ্গলমহলের মানুষ বিজেপিকে সমর্থন করবে না। তাই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান এর হিড়িক শুরু হয়েছে।
সেই সঙ্গে তিনি বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন যারা জাতপাত ধর্ম নিয়ে রাজনীতি করে যারা বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে যারা কেন্দ্রীয় সংস্থাকে তৃণমূলের নেতাকর্মীর বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে তাদেরকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করবে। কেন্দ্রীয় সংস্থা কে এনে তৃণমূল নেতাদের বিরুদ্ধে লেলিয়ে দিলেও আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুলভাবে ক্ষমতায় আসবে। তাই তিনি বিজেপি কে হুঁশিয়ারি দিয়ে বলেন আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেলা বন্ধ করুন। বাংলার মানুষ শান্তিতে রয়েছে। সেই সঙ্গে তিনি দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে এলাকার প্রতিটি মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানান এবং রাজ্য সরকারের সার্বিক উন্নয়নের কথা প্রতিটি মানুষের বাড়িতে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

Post a Comment