এসএফআইয়ের বনধ সমর্থকদের আচরনে তীব্র তিরস্কার করে স্কুল থেকে বের করলেন প্রধান শিক্ষিকা - The News Lion

এসএফআইয়ের বনধ সমর্থকদের আচরনে তীব্র তিরস্কার করে স্কুল থেকে বের করলেন প্রধান শিক্ষিকা

 


দি নিউজ লায়নঃ      শিলিগুড়ি গার্লস স্কুলের ভেতরে ইনক্লাব স্লোগান দিয়ে ঢুকে এসএফআইয়ের বনধ সমর্থকদের আচরনে তিরস্কৃত করলেন প্রধান শিক্ষিকা। শুক্রবার বনধের সমর্থনে শিলিগুড়ি গার্লস স্কুলের ভেতরে দলীয় স্লোগান দিতে দিতে ঢুকে পড়েন দার্জিলিং জেলা এসএফআইয়ের সম্পাদক সাগর শর্মা ও তার দলবল।স্কুলে ভেতরে ঢুকে চিৎকার, স্লোগানে ঝান্ডা হাতে ছাত্রীদের ধমকাতে লাগান।


 স্কুলের ভেতরে স্লোগানবাজি ও চিৎকারে ছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সে সময় বাইরে বেড়িয়ে এসে তাদের বাঁধা দিয়ে বলেন স্কুলের ভেতরে এ ধরনের আচরণ সভ্য মানুষের কাজ নয়। এতদিন পর স্কুলে এসে এই ধরনের আচরণে ছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছে। তিনি সিপিএম ছাত্র নেতাদের তিরস্কারের সুরে বলেন আপনারা নাকি এসএফআই।শিক্ষিত সমাজ ছাত্র সমাজকে নিয়ে কাজ করো। তোমাদের কোনো শিক্ষাঙ্গনের ভেতরে স্লোগান দিতে দিতে চিৎকার করে ঢোকা শিক্ষার পরিচয়।


 পাল্টা তর্ক জুড়ে তারা গাঁ ঢাকা দিতে বলেন স্কুলের ভেতরে দিতে দিতে ঢুকেছি।আপনি সরকারি চাকুরী করেন তাই বনধ মানতে পারবেন না। প্রধান শিক্ষিকা অত্তুঘ্যা বাগচী বলেন কোনো অপরাধ করলে তা স্বীকার করার মানসিক দৃঢ়তা থাকা উচিত।উল্টো আপনারা অযুক্তিক তর্ক করছেন।এতদিন পর স্কুল খুলেছে হরতাল, বনধের কোনো আবেদন আমরা মানতে পারবো না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.