নির্মাণ কাজে মাটির গর্ত খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণে জখম দুই শ্রমিক
দি নিউজ লায়নঃ নির্মাণ কাজে মাটির গর্ত খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণে জখম হয়েছে দুই শ্রমিক। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার শ্রীনগর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় একটি নির্মাণ কাজ শুরু করা হয়েছে।
এদিন গর্ত করার সময় একটি ব্যাগে কয়েকটি বোমা রাখা ছিল। শ্রমিকরা তা বুঝতে না পেরে ওই ব্যাগটি খুলে দেখতে যান। তখনই একটি বোমা ফাটে। বিস্ফোরণের জেরে দুই শ্রমিকের জখম হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ওই এলাকায় বোমা কোথা এলো তার খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

Post a Comment