দাঙ্গার বাংলা চাইনা, সোনার বাংলা করেছি, করব, ফিরহাদ
দি নিউজ লায়নঃ দাঙ্গার বাংলা চাইনা, সোনার বাংলা করেছি, করব। রাজ্যকে গুজরাট হতে দেব না,এমনই বললেন রাজ্যের পুরো নগরোয়ন মন্ত্রী ফিরহাদ ববি হাকিম। শুক্রবার সন্ধেতে হরিনাভিতে সোনারপুর রাজপুর পুরসভার পানীয় জল সরবরাহ সহ একগুচ্ছ প্রকল্প এর উদ্বোধন ও ও ভিত্তিপ্রস্তর করে এ কথাই বললেন রাজ্যের মন্ত্রী।
তিনি বলেন, যারা নাচানাচি করতে রাজ্যে আসছে, তারাই বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে। বিদ্যাসাগর, নেতাজি, রবীন্দ্রনাথের সম্মান রক্ষার অধিকার মানুষের আছে। তোমাদের টাইড দেব। শত্রু হলে অস্ত্রহাতে লড়তে জানি,প্রতিবাদ করতে জানি।।আমরা উন্নয়ন ও অগ্রগতির সঙ্গে থাকবো, ভরসা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। এদিন মন্ত্রী বিজেপির সমালোচনা করে বলেন, নেতাজির জন্ম বার্ষিকীতে এক দাড়িওয়ালার সামনে মুখ্যমন্ত্রী কে অপমান করেছো হনুমানের দল, নেতাজি কে অপমান করেছো এত বড় স্পর্ধা।
এই সময় প্রধানমন্ত্রীর প্রতিবাদে দরকার ছিল, কিন্তু উনি দরকারে বোবা হয়ে যান। নেতাজি বলেছিলেন রাজনীতির সাথে ধর্মের সম্পর্ক থাকবে না, কিন্তু এরা ধর্মকে রাস্তায় নামিয়ে রেষারেষি করছে। বাংলার মানুষকে ক্রমাগত বঞ্চনা করছে কেন্দ্রের সরকার । মন্ত্রী আরো বলেন, বাম আমলে তিনটি জল প্রকল্প হয়েছে, আর এই রাজ্য সরকারের সময়ে ১০৪টি জল প্রকল্প হয়েছে। এদিনের অনুষ্ঠানে ছিলেন পুর প্রশাসক পল্লব দাস,বিধায়ক জীবন মুখোপাধ্যায়,ফিরদৌসি বেগম সহ অন্যরা।

Post a Comment