কোচবিহার জেলায় গঠিত হলো তৃণমূলের হিন্দি ভাষী সেল - The News Lion

কোচবিহার জেলায় গঠিত হলো তৃণমূলের হিন্দি ভাষী সেল

 


দি নিউজ লায়নঃ        কোচবিহার জেলায় দলীয় সংগঠনকে  আরো বেশি শক্তিশালী করতে হিন্দি ভাষীদের একত্রিত করতে চাইছে তৃণমূল। হিন্দি ভাষী মানুষদের নিয়ে কোচবিহার জেলায় সোমবার প্রথমবার হিন্দি ভাষী সেল গঠন করল জেলা তৃণমূল। এই শাখার প্রধান কাজ হবে জেলার হিন্দি ভাষাভাষীর মানুষদের কাছে তৃণমূল সরকারের 10 বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরা এবং বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ফের মমতাকে সমর্থন করা এবং এই উদ্দেশ্যে হিন্দি ভাষাভাষী মানুষের মধ্যে প্রচারে জোর দেওয়া। 


সোমবার কোচবিহারে হিন্দি ভাষী কমিটির বৈঠক হয় কোচবিহার সহিত্যসভায়। সেখানে কোচবিহার জেলা সভাপতি হিসেবে মণীশ কুমার বানিয়া কে দায়িত্ব দেয় জেলা তৃণমূল সংগঠন। সেখানে কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি পার্থ প্রতিম রায় এবং হিন্দি ভাষী সেলের উত্তরবঙ্গের আহ্বায়ক সঞ্জয় শর্মা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সঞ্জয় বাবু জানান,রাজ্যে মমতার উন্নয়ন ছড়িয়ে পড়েছে সর্বত্র,বাদ যায়নি হিন্দি ভাষাভাষীর মানুষরা। উন্নয়ন থেকে পরিকাঠামো, শিক্ষা থেকে স্বাস্থ্য কোনো ক্ষেত্রেই বঞ্চিত নন তারা।আসলে হিন্দি ভাষীরাও বাংলার উন্নয়নের বিশেষ করে ব্যবসায়িক ক্ষেত্রের অন্যতম কান্ডারী। 


তৃণমূল জেলা  সভাপতি পার্থ প্রতিম রায় বলেন, মমতা ব্যানার্জী হিন্দি ভাষয় মানুষ দের জন্য বিগত দশ বছরে যে উন্নয়ন করেছেন তাকে সামনে রেখেই প্রচার চালাবে তৃণমূল। কমিটি এখন গঠিত হলো কিন্তু মমতা অনেক আগেই উন্নয়ন করে গেছেন হিন্দি ভাষী মানুষদের জন্য।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.