স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে গাফিলতি, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি প্রশাসনের - The News Lion

স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে গাফিলতি, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি প্রশাসনের

 


দি নিউজ লায়নঃ     স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে বেশ কয়েকটি নার্সিংহোম রুগী ও তার পরিবারের সদস্যদের অযথা হয়রানি করছে। কয়েকদিন আগে উলুবেড়িয়ায় স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে এই অভিযোগ ওঠার পর এবার নড়েচড়ে বসল প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে উলুবেড়িয়া পৌরসভায় এক উচ্চ পর্যায়ের বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে নার্সিংহোম ও বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে কোনোরকম গাফিলতি প্রশাসন বরদাস্ত করবে না।


 এদিন প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি নার্সিংহোম ও বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষকে এক সপ্তাহের মধ্যে হাসপাতালের বাইরে নোটিশবোর্ড টাঙানোর নির্দেশ দেওয়া হয়।প্রশাসনের পক্ষ থেকে বলা হয় নোটিশ বোর্ডে লিখতে হবে এই নার্সিংহোম বা হাসপাতালে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা হয়। পাশাপাশি নোটিশ বোর্ডে হাসপাতালে কি কি রোগের পরিষেবা পাওয়া যায় সেটাও পরিষ্কার করে লিখে দিতে হবে।এদিনের এই বৈঠক থেকে প্রশাসনিক আধিকারিকরা জানিয়ে দেয় স্বাস্থ্য সাথী কার্ডে পরিষেবা না দিলে তাদের বিরুদ্ধে স্বাস্থ্য ভবনে অভিযোগ জানানো হবে। প্রয়োজনে তাদের শোকজ এমনকি পরবর্তী ক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন প্রশাসনিক আধিকারিকরা।


এদিনের এই বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার ভবানী দাস, বিধায়ক পুলক রায়, উলুবেড়িয়া মহকুমা শাসক অরিন্দম বিশ্বাস, উলুবেড়িয়া পৌরসভার প্রসাশক অভয় দাস, উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও নিলাদ্রি শেখর দে সহ অন্যান্যরা।


এদিনের এই বৈঠকে নার্সিংহোম এবং বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নানা সমস্যার কথা প্রশাসনিক আধিকারিকদের সামনে তুলে ধরেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.