সন্ধ্যায় ৩৪ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনায় হোটেল কর্মীর মৃত্যু - The News Lion

সন্ধ্যায় ৩৪ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনায় হোটেল কর্মীর মৃত্যু

 


দি নিউজ লায়নঃ    বালি বোঝাই ট্রাকের ধাক্কায়  ভরসন্ধ্যায় ৩৪ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক হোটেল কর্মীর। মৃতের নাম দীনেশ বিত্তার(৩৭), ঘটনাটি ঘটে  বেলডাঙা থানার মহেশপুর মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে, স্থানীয় সূত্রে জানা যায় দীনেশ বিত্তার হোটেলে কাজ করে বাড়ি ফেরার পথে পেছন থেকে লরি ধাক্কা মেরে পালিয়ে যায়।ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।বেলডাঙা থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য  বহরমপুর মেডিকেল কলেজে পাঠায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.