দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে পেট্রলপাম্পে অবস্থান বিক্ষোভ, কোথাও দেওয়া হলো লাড্ডু
দি নিউজ লায়নঃ পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে শনিবার নদিয়ার কল্যানীর বিটি কলেজের পাশে একটি পেট্রোল পাম্পের সামনে অবস্থান বিক্ষোভ করে রানাঘাট সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদ। হাতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান বিক্ষোভ করে ছাত্ররা।
বিক্ষোভ অবস্থানের পর বিক্ষোভকারীরা পেট্রোল পাম্পে গ্রাহকদের হাতে লাড্ডু তুলে দেন লাড্ডু । অন্যদিকে সারা বাংলার মতই নদীয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের নির্দেশে জেলার বিভিন্ন জায়গায় পেট্রোল পাম্পে, ছাত্রদের অবস্থান-বিক্ষোভ করতে দেখা যায়। আজ বিকাল চারটে নাগাদ শান্তিপুর বাইপাস সংলগ্ন পেট্রোল পাম্পে শতাধিক ছাত্র-ছাত্রী ফেস্টুন ব্যানার নিয়ে অবস্থান-বিক্ষোভে বসে প্রায় দেড় ঘণ্টা সময় ধরে।
ছাত্রদের স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা, তাদের বক্তব্য অনুযায়ী পেট্রোল ডিজেলরান্নার গ্যাসে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস এবং খাদ্যদ্রব্য পরিবহনের খরচ বাড়ার ফলে বেড়েছে দ্রব্যমূল্য। তাই মূলত পেট্রোল পাম্প তাদের অবস্থান বিক্ষোভ।

Post a Comment