বাংলা নিজের মেয়েকেই চাই এই স্লোগানের মধ্যে দিয়ে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করলো শান্তিপুর পৌরসভার পৌর প্রশাসক - The News Lion

বাংলা নিজের মেয়েকেই চাই এই স্লোগানের মধ্যে দিয়ে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করলো শান্তিপুর পৌরসভার পৌর প্রশাসক

 


দি নিউজ লায়নঃ     শান্তিপুর পৌরসভার পৌর গেস্ট হাউসে সাংবাদিক বৈঠক। বাংলা নিজের মেয়েকেই চাই এই স্লোগানের মধ্যে দিয়ে এক  সাংবাদিক বৈঠকের আয়োজন করলো শান্তিপুর পৌরসভার পৌর প্রশাসক অজয় দে। আজকের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন, শান্তিপুর পৌরসভার প্রশাসক মন্ডলীর একাধিক নেতৃত্ব। এছাড়া উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার অন্তর্গত বেশিরভাগ ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরেরা। আজকের এই সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে শান্তিপুর পৌরসভার পৌর প্রশাসক অজয় দে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক জীবনে সে কখনো নিজের কথা ভাবি নি বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পরেই বাংলার সাধারণ মানুষের জন্য একের পর এক প্রকল্প নিয়ে এসেছে। 


তাতে উপকৃত হয়েছে বাংলার সাধারন মানুষই, এছাড়াও দুয়ারের সরকার ও স্বাস্থ্য সাথী প্রকল্প বিশ্বের কাছে এক অন্যতম নজির গড়েছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে বহিরাগত কয়েকটি রাজনৈতিক দল বাংলায় সাম্প্রদায়িক বিবাদ সৃষ্টি করে মানুষকে ভুল বুঝিয়ে দমন করার চেষ্টা চালাচ্ছে। সেটা বাংলার মানুষ কিছুতেই মেনে নেবে না। তার জবাব সাধারণ জনগণই দেবে।অন্যদিকে রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিনয় ভবনে বাংলা নিজের মেয়েকে চাই কর্মসূচি নেওয়া হয়। বিকেলে আজ রানাঘাট রামনগর তৃণমূলের পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন অনুষ্টিত হয় সোমবার বিকেলে "বাংলা নিজের মেয়েকেই চায়" শীর্ষক স্লোগান উদ্বোধন এবং সাংবাদিক সম্মেলন ।


 রাজ্যের সর্বত্র মতন নদীয়া জেলার প্রতিটি প্রান্তেই আজ সাংবাদিক সম্মেলন আয়োজিত হয়েছিলো তৃণমূল দলীয় তরফে। রামনগর তৃণমূল পাটি অফিসে বিকেলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সেখানে উপস্থিত ছিলেন, তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃবর্গ সহ বিশিষ্ঠজন । এদিন রানাঘাট পঞ্চায়েতে সমিতির সভাপতি তাপস ঘোষ বক্তব্যে তুলে ধরেন কেন বাংলা নিজের মেয়েকেই অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আবারো আগামী বিধানসভায় দেখতে চান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.