গমের জমিতে বিদ্যুতের বেড়া, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত সাত শেয়াল, এক ষাঁড়, চাঞ্চল্য কালিয়াগঞ্জে
দি নিউজ লায়নঃ জমির ফসল বাঁচাতে বিদ্যুতের সংযোগ করা তার দিয়ে বেড়া দিয়েছিলেন জমিতে। যার বলি হল সাত শেয়াল ও এক ষাড়। মর্মান্তিক এই ঘটনায় রীতিমত তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। অভিযুক্ত ওই চাষীর শাস্তির দাবীতে সড়ব হয়েছে তার প্রতিবেশী ও পশুপ্রেমী সংগঠন। যদিও ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত।
স্থানীয় সুত্রে খবর, কালিয়াগঞ্জ ব্লকের ২নং ধনকৈল গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর ঝাড়পাড়ার বাসিন্দা ভদ্র রায় তার জমিতে লাগানো গম পশুর হাত থেকে বাঁচাতে গুনা তার দিয়ে বেড়া দিয়েছিলেন। কিন্তু গত দুদিন ধরে সেই গুনা তারে বিদ্যুতের সংযোগ করা ছিল সেটা অজানা ছিল প্রতিবেশীদের কাছেও। এদিকে একদিন আগে কয়েকটি শেয়াল ওই জমির পাশে মৃত অবস্থায় পাওয়া যায়।
এদিকে আজ বৃহস্পতিবার সকালে ফের ওই তারের বেড়ায় একটি ষাড় ও একটি শেয়ালকে মৃত অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। স্থানীয়রাই ভদ্র রায় তার বাড়ি থেকে জমির তারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ দিয়েছে এমনটা আবিস্কার করে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় উত্তর দিনাজপুর পিউপিল ফর অ্যানিমেলস এর সদস্যরা, যায় কালিয়াগঞ্জ থানার পুলিশও।
ভদ্র রায় ও তার ছেলে যে জমির ফসল বাচাতে একাজ করেছে তা স্বীকারও করেছেন ভদ্র রায়ের স্ত্রী গীতা রায়। এদিকে আজ খবর চাউড় হতেই গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত চাষী ভদ্র রায়। এই নির্মম ঘটনার জন্য ভদ্র ও তার পরিবারের শাস্তির দাবীতে সড়ব হয়েছেন গ্রামবাসী ও পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে বন দফতর সুত্রে জানা গিয়েছে। এই ঘটনায় দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছে পশুপ্রেমী সংগঠন।

Post a Comment