দিল্লীর মতো বাংলাতে নিশ্চিহ্ন হয়ে যাবে বিজেপি, কুনাল ঘোষ
দি নিউজ লায়নঃ বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিনী বাসস্ট্যান্ড এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পেট্রোল , ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় ।ওই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুনাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সহ-সভাপতি বিধায়ক চূড়ামণি মাহাতো, তৃণমূলের ঝাড়গ্রাম জেলা সভাপতি বিধায়ক দুলাল মুর্মু, তৃণমূল কংগ্রেসের সাঁকরাইল ব্লক এর সভাপতি কমল রাউৎ সহ আরো অনেকে।
কুনাল ঘোষ ওই সভায় বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন বিজেপির পরিবর্তন হয়েছে। তাই পরিবর্তন যাত্রা করেছে। যারা বলেছিলেন ভাগ মুকুল ভাগ যারা মুকুল রায় কে চোর বলেছিলেন সেই মুকুল রায়কে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি করেছেন। তার মানে এদের যে কি পরিবর্তন হয়েছে তা সারা দেশের মানুষ জানেন। তিনি বলেন নীলকর সাহেবদের অত্যাচার আনতে চাইছে বিজেপির। তাই এই নয়াকৃষি নীতি চালু করেছে। কৃষকদের সর্বস্বান্ত করার জন্য। তিনি কৃষি বিল বাতিলের দাবি জানান।
তিনি বলেন কেন্দ্রীয় বাহিনী নিয়ে এলাকায় এলাকায় গিয়ে সন্ত্রাস ছড়াচ্ছে বিজেপি। বাংলার মানুষ বিজেপির সন্ত্রাস রুখে দেবে। কারণ বাংলার মানুষ বাংলার নিজের মেয়েকেই চায়। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে এবং মিথ্যার বিরুদ্ধে সকলকে তিনি প্রতিবাদে সামিল হতে বলেন। তিনি বলেন জঙ্গলমহলে শান্তি প্রতিষ্ঠা করে উন্নয়ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই জঙ্গলমহলের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কে জঙ্গলমহলের মানুষকে ভালোবাসেন। সেই সঙ্গে তিনি বলেন ঝাড়গ্রাম জেলার চারটি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে নির্বাচিত হবেন।
লোকসভা ভোটের প্রসঙ্গ তুলে তিনি বলেন ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দিল্লির বিধানসভা একটি আসনে জয়লাভ করতে পারেনি আম আদমি পার্টি। লোকসভার প্রতিটি আসনে জয়লাভ করেছিল বিজেপি। তার কিছুদিন পরে দিল্লির বিধানসভা নির্বাচন হয় ।সেই বিধানসভা নির্বাচনে একজন সাংসদ না থাকা সত্ত্বেও আম আদমি পার্টি তাদের ঝাঁটা প্রতীক দিয়ে বিজেপিকে একেবারে দিল্লি ছাড়া করে দিয়েছে। দিল্লির ক্ষমতা দখল করা তো দূরের কথা দিল্লিতে বিজেপি কে দূরবীন দিয়ে খুঁজেও দেখতে হচ্ছে। দিল্লির মানুষ যেমন বিজেপিকে নিশ্চিহ্ন করে দিয়েছে।
তেমনি বাংলার মানুষ বিজেপিকে বিধানসভা নির্বাচনে নিশ্চিহ্ন করে দেবে। কারণ লোকসভা নির্বাচনে ১৮ টি আসনে জয়লাভ করেছে বিজেপি বলে বড় বড় কথা বলছে। লোকসভা ভোট এবং বিধানসভা ভোট এক নয়। এটা বিধানসভা ভোট। বাংলার মানুষ বাংলার নিজের মেয়েকেই চায়। তাই তিনি বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন আগুন নিয়ে খেলা বন্ধ করুন,বাংলায় অশান্তি ছাড়ানোর চেষ্টা করবেন না।
সাঁকরাইল ব্লক এর রোহিনীর সভা শেষ করার পর তিনি ঝাড়গ্রাম জেলার বিনপুর দুই ব্লকের বেলপাহাড়িতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক সভায় বক্তরা রাখেন। সেই সভায় তৃণমূল কংগ্রেসের নেতা কুনাল ঘোষ, বিধায়ক চূড়ামণি মাহাতো, দুলাল মুর্মু, খগেন্দ্রনাথ হেমব্রম,ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক দেবাশীষ চৌধুরী,ও কোঅডিনেটর উজ্জ্বল দত্ত সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার রোহিনী ও বেলপাহাড়ি তে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভায় প্রচুর মানুষ সামিল হয়েছিলেন। যা দেখে খুশি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।

Post a Comment