পৃথক উন্নয়ন বোর্ড ঘোষণা হওয়ায় রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নস্যশেখ উন্নয়ন পরিষদের মিষ্টি বিতরণ - The News Lion

পৃথক উন্নয়ন বোর্ড ঘোষণা হওয়ায় রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নস্যশেখ উন্নয়ন পরিষদের মিষ্টি বিতরণ

 


দি নিউজ লায়নঃ     পৃথক উন্নয়ন বোর্ড ঘোষণা হওয়ায় রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নস্যশেখ উন্নয়ন পরিষদের কোচবিহার ১ নং ব্লকের মোয়ামারি অঞ্চল কমিটির তরফে ময়নাগুড়ি বাজারে মিষ্টি বিতরণ করা হল। মিষ্টি বিতরণের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য তথা কোচবিহার জেলা কমিটির সহ-সম্পাদক কাওসার আলম ব্যাপারী, জেলা কমিটির সদস্য নুর ইসলাম, কোচবিহার ১ নং ব্লক কমিটির কোষাধক্ষ্য রিয়াজুল হক , মোয়ামারী অঞ্চল কমিটির সম্পাদক আব্বাস আলী সহ প্রমুখ।


রাজ‍্য সরকার  পিছিয়ে পরা অন্যতম জনজাতি নস্যশেখ  মুসলিম সম্প্রদায়ের জন্য উন্নয়ন বোর্ড গঠন করেছে। এই উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মনোনীত হয়েছেন কোচবিহার জেলা শাসক পবন কাদিয়ান। এছাড়াও উত্তরবঙ্গের সাতটি জেলা থেকে ৭জনকে এই কমিটির সদস্য হিসেবে মনোনীত করেনরাজ্য সরকার। এই সাতজন প্রত্যেকেই নস্যশেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির  । 


মোট ৮ জনের একটি পূর্ণাঙ্গ কমিটি তৈরি করে সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানা যায়,গত 22 তারিখে এ বিষয়ে অনগ্রসর শ্রেণী কল্যান বিভাগ তাদের সল্টলেক অফিস থেকে এই নোটিফিকেশন জারি করেছেন। নস্যশেখ উন্নয়ন বোর্ডের অন্যতম সদস্য তথা নস্যশেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বজলে রহমান জানান, নস্যশেখ উন্নয়ন বোর্ড গঠিত হওয়ায় নস্যশেখ সম্প্রদায়ের মানুষ মমতা সরকারের প্রতি কৃতজ্ঞ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.