বাগান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার
দি নিউজ লায়নঃ গ্রামের একটি লিচু বাগান থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো জঙ্গীপুর মহকুমার অন্তর্গত বাসুদেবপুরে। মৃত ওই ব্যবসায়ীর নাম গৌর সিংহ(৪০)। তার বাড়ি পার্শ্ববর্তী জালাদিপুরে। জানা গিয়েছে, মৃত ওই ব্যবসায়ী বাসুদেবপুর বাজারে ঘুঘনি বিক্রি করে তার সংসার চালাতেন। বেশ কিছুদিন ধরেই ব্যবসা মন্দা হয়ে যায়।
অভিযোগ,এরই মাঝে যে দোকান ঘর ভাড়া নিয়ে তিনি ব্যবসা চালাতেন, সেই দোকানের মালিক গৌড় বাবুকে অন্যত্র তার ব্যবসা সরিয়ে নিয়ে যাওয়ার জন্য চাপ দিচ্ছিল। ফলে চরম মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে তার দিন কাটছিল। পরিবারের দাবি, সেই মানসিক চাপ ও পরিবারের আর্থিক অনটনের কবলে পড়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

Post a Comment