যা আশঙ্কা ছিল তাই হল, কেন্দ্রীয় মহোৎসবে ক্ষতিগ্রস্ত হলো কোচবিহার রাজবাড়ি
দি নিউজ লায়নঃ তিনদিনের কেন্দ্রীয় মহোৎসব,আশঙ্কা ছিল ক্ষতিগ্রস্ত হতে পারে কোচবিহারের রাজবাড়ি। শেষমেষ তাই হল। মূল ফটকের সামনে কোচবিহার রাজবাড়ির বহু প্রাচীন রেলিং ভেঙে দিল লরি। শুধু প্রাচীন রেলিং ভেঙে যাওয়ায় নয় প্রায় লক্ষাধিক টাকার ফুলের গাছ নষ্ট হয়েছে এছাড়াও কোচবিহার রাজবাড়ি বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি। একাধিকবার আপত্তি জানানো সত্ত্বেও কেন কেন্দ্রীয় মহোৎসব কোচবিহার রাজবাড়ি তে করা হলো তা নিয়ে প্রশ্ন তুলছেন কোচবিহারের সাধারণ মানুষ।
শুক্রবার সকালে সম্পূর্ণ রাজবাড়ী পরিষ্কার হওয়ার পরে দেখা গেল মূল ফটকের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত। কোচবিহার মহারাজা নির্মিত কোচবিহার রাজবাড়ির মূল ফটকের সামনে থাকা লোহার রেলিং ভেঙে গেছে। রাজবাড়ীর কর্মচারী সূত্রে জানা গেছে, বড় বড় মালবাহী লরি রান্না করার কারণে এই ক্ষতি হয়েছে। প্রকাশ্যে মুখ খুলতে নারাজ রাজবাড়ি কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানান, যা আশঙ্কা ছিল তাই হল। রাজবাড়ির অসম্মান কোচবিহারের বাসিন্দা হিসেবে অনুমোদন নিতে পারছিনা। রাজবাড়িকে বাদ দিয়ে অন্য কোথাও এই মহোৎসব করা যেত।কেন্দ্রীয় অবমাননার শিকার হয়েছে রাজবাড়ি। কিভাবে এই ফাটল সংস্কার হবে তাই নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেনি রাজবাড়ি কর্তৃপক্ষ। কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রীর মন্ত্রকের পক্ষ থেকেও শুক্রবার পর্যন্ত এ ব্যাপারে কোন বক্তব্য পাওয়া যায়নি।

Post a Comment