বিজেপি ক্ষমতায় এলে কি করবেন, বর্ণনা জে পি নাড্ডার
দি নিউজ লায়নঃ আজ জে পি নাড্ডার বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে কি করবেন তার বর্ণনা দেন। তিনি বলেন, “আমরা ভোটে জিতে রাজ্যে ক্ষমতায় এলে আয়ুষ্মান প্রকল্প, কিষান সম্মান নিধি, সপ্তম বেতন কমিশন চালু করবো। বাংলায় ভ্রষ্টাচার , কাটমনি থাকবে না। বেআইনি কয়লা পাচার, সিন্ডিকেট থাকবে না। বাংলার পণ্য গ্লোবাল মার্কেটে পৌঁছে দেওয়া হবে।”
জে পি নাড্ডা বলেন, “বাংলার সংস্কৃতি সারা দুনিয়া জানে। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বিদ্যাসাগর, শ্যামাপ্রসাদ যে সংস্কৃতি দিয়েছিলেন আমরা সেটা আবার ফিরিয়ে আনবো । আমরা সোনার বাংলার মর্যাদা আবার ফিরিয়ে আনবোই । বন্ধ করবো মাওবাদী তৎপরতা।”
রাজ্যে বিনিয়োগের প্রশ্নে জে পি নাড্ডা বলেন, “এই রাজ্যে কোনও বিনিয়োগ নেই । কেন্দ্রীয় স্বাস্থ্যদফতরকে অন্ধকারে রেখেছে রাজ্য। বাংলায় ডেঙ্গি হল, চিকিৎসকদের হুমকি দিয়ে রিপোর্ট আটকেছেন দিদি। করোনার সময় কেন্দ্রীয় দলকে আটকে রাখা হয়েছে।
রিপোর্ট দেওয়া হয়নি। কেন্দ্রের ত্রাণ তৃণমূল নেতাদের ঘরে গিয়েছে। চা শ্রমিকদের কথা ভাবছে কেন্দ্র। প্রধানমন্ত্রী চা বাগান শ্রমিকদের জন্য ১০০০ কোটি টাকা বাজেটে রেখেছেন। আমরা বাংলার শিল্প,স্বাস্থ্য, ধর্মীয় পর্যটন নিয়ে কেন্দ্রের তরফে রাজ্যকে সহযোগিতা করতে প্রস্তুত।”

Post a Comment