রাজ্যের মানুষের মত জানতে “এলইডি রথ” নিয়ে পথে নামছে রাজ্য বিজেপি
দি নিউজ লায়নঃ রাজ্যের মানুষের মত জানতে ২৯৪টি বিধানসভায় “এলইডি রথ” নিয়ে পথে নামছে রাজ্য বিজেপি। এই “এলইডি রথ” আসলে একটি মোবাইল ভ্যান। বৃহস্পতিবার হেস্টিংসে এই “লক্ষ্য সোনার বাংলা” নাম দিয়ে বিজেপির এই ডিজিটাল প্রচার প্রকল্প উদ্বোধন করলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।
এদিন “লক্ষ্য সোনার বাংলা” নামের একটি পুস্তিকাও বিজেপি-র সর্বভারতীয় সভাপতি প্রকাশ করেন জে পি নাড্ডা। এদিনের অনুষ্ঠানে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেন, “আজ খুশির দিন, বাংলার মানুষ “লক্ষ্য সোনার বাংলা”-য় বিজেপির সঙ্গে যুক্ত হয়েছেন। আগে “বাংলা আজ যা ভাবে , ভারত কাল তা ভাবে”, এটি বলা হতো।
এখন বাংলার সেই গৌরব কোথায়? এই “এলইডি রথ রাজ্যের ২৯৪টি বিধানসভায় পৌঁছবে। এর সঙ্গে একটি মোবাইল নম্বর দেওয়া থাকবে। থাকবে whatsapp নম্বর । অভিযোগ জানানোর বাক্স থাকবে।এর মাধ্যমে মানুষে তাঁদের কথা, অভিযোগ, পরামর্শ ৩ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত আমাদের জানাতে পারবেন।

Post a Comment