পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ, ইলেক্ট্রিক স্কুটারে চেপে হাজরা থেকে নবান্নে যাবেন মুখ্যমন্ত্রী - The News Lion

পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ, ইলেক্ট্রিক স্কুটারে চেপে হাজরা থেকে নবান্নে যাবেন মুখ্যমন্ত্রী

 


দি নিউজ লায়নঃ        জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে দলকে রাস্তায় নামার নির্দেশ আগেই দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার রাস্তায় নামছেন খোদ তৃণমূল নেত্রী৷ পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ। আজ চার চাকা গাড়িতে নয়, ইলেক্ট্রিক স্কুটারে চেপেই হাজরা থেকে নবান্নে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।


এর আগেও দু’চাকায় চাপতে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ নন্দীগ্রাম আন্দোলনের সময় ছত্রধর মাহাতোর বাইকে চেপে জঙ্গলমহল গিয়েছিলেন তিনি৷ তখন তিনি ছিলেন বিরোধী নেত্রী৷ এবার তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী৷ রাজ্যের সর্বময় কত্রী হিসাবে আজ সকাল ১১টা নাগাদ হাজরা থেকে ইলেকট্রিক স্কুটারে চেপে নবান্নের উদ্দেশে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ চালকের আসনে থাকতে পারেন ফিরহাদ হাকিম৷

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.