তৃণমূলের অঞ্চল সভাপতি বাড়ির সামনে থেকে উদ্ধার তাজা বোমা - The News Lion

তৃণমূলের অঞ্চল সভাপতি বাড়ির সামনে থেকে উদ্ধার তাজা বোমা

 



দি নউজ লায়নঃ        তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বক্সিরহাট এর মানসাই এলাকায়। ঘটনাটি -তুফানগঞ্জ 2 নং ব্লকের  বারকদালি 2 নং গ্রাম পঞ্চায়েতের  ঘটনা। তৃণমূলের অভিযোগ ভয় দেখাতে বোমা রেখেছে বিজেপির দুষ্কৃতীরা। অঞ্চল সভাপতি মেহের আলী বলেন, সোমবার তৃণমূলের  ব্লক সভাপতি ধনেশ্বর বর্মন এর নেতৃত্বে, তুফানগঞ্জ 2 নং ব্লকের 11 টি অঞ্চল সভাপতিদের নিয়ে একটি আলোচনা সভা করেছিলেন। তাতে ভয় পেয়ে গিয়ে তাকে প্রাণে মারার প্রয়াস চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মেহের।


এই ব্যাপারে তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য আজিদুল হক বলেন, দীর্ঘদিন থেকেই বিজেপির আক্রমণের নিশানা হয়েছিলেন মেহের বাবু। গতকাল রাতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বাড়িতে বোমা ফেলা হয়। সেই বোমা ফাটে নি।


 বক্সিরহাট থানার পুলিশ ঘটনাস্হলে  পৌছয় এবং তাজা বোমা দুটিকে উদ্ধার করে বলে জানা যায়। ঘটনার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। জেলা তৃণমূলের অভিযোগ, কোচবিহার জেলা জুড়ে সন্ত্রাসের রাজনীতি করছে বিজেপি। বহিরাগত দুষ্কৃতীদের এনে জড়ো করা হচ্ছে। বিভিন্নভাবে তৃণমূল নেতাকর্মীদের বিজেপিতে যোগ দেয়ার জন্য চাপ দেয়া হচ্ছে আর বিজেপিতে যোগ না দিলে তাদের ওপর হামলা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.