বিজেপি কে উচিত শিক্ষা দেব, গুরুঙ - The News Lion

বিজেপি কে উচিত শিক্ষা দেব, গুরুঙ

 


দি নিউজ লায়নঃ      বিজেপি মুখে এক কথা বলে আর করে এক বিশ্বাসঘাতক এই দলকে উচিত শিক্ষা দিতে হবে- আলিপুরদুয়ারে গোর্খা ভবন উদ্বোধনে এসে বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন বিমল গুরুং। একইসঙ্গে ফের একবার তৃণমূলকে সমর্থন এর আবেদন জানালেন তিনি। গুরুঙ বলেন, যেভাবে মমতা বাংলার উন্নয়ন করেছেন পাহাড়ের উন্নয়ন করেছেন তাতে মমতার কোন বিকল্প নেই। 


বিজেপিকে ভোট দিয়ে  সাম্প্রদায়িক শক্তিকে ইন্ধন জোগানো ঠিক হবেনা। উন্নয়নের স্বার্থে মমতাকে ভোট দিতে হবে এবং মুখ্যমন্ত্রী করতে হবে। বৃহস্পতিবার ফের ডুয়ার্সে এলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের দলসিংপাড়া তে গোর্খা ভবনের উদ্বোধন করতে আসেন তিনি। এদিন গোর্খা ভবনের উদ্বোধন করে বিজেপিকে একহাত নেন মোর্চার এই নেতা। 


এদিন বিমল গুরুং বলেন, " বিজেপি যা বলে তা করে না। বিজেপিকে একটা উচিত শিক্ষা দিতে হবে। আর সেই কারণেই পাহাড় তরাই ডুয়ার্স সর্বত্র তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাতে হাত মিলিয়ে বিভিন্ন রকম কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচি সফল করতে আপনারা সকলেই ঝাঁপিয়ে পড়ুন।বিজেপিকে একটাও ভোট দেওয়া যাবে না।"

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.