মালদায় বিজেপি ছেড়ে ৫০০ জন নেতাকর্মীর শিবসেনাতে যোগ
দি নউজ লায়নঃ মালদায় ভাজপাতে ভাঙন ধরালো শিবসেনা। বিজেপি ছেড়ে ৫০০ জন নেতাকর্মী বুধবার শিবসেনাতে যোগ দিল। বিজেপির পাশাপাশি কংগ্রেস ছেড়েও বেশ কিছু নেতাকর্মী ও এদিন শিবসেনা যোগদান করেন। এদিন শিবসেনার রাজ্য সম্পাদক অশোক সরকার বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে মালদা সহ রাজ্যের বিভিন্ন জেলায় মোট ১০০ টি আসনে প্রার্থী দেবে শিবসেনা। তার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এদিন মালদায় কংগ্রেসের নেতা উমা দাসের নেতৃত্বে ২০০ জন কর্মী সমর্থকরা শিবসেনায় যোগদান করেছেন।
পাশাপাশি বিজেপির রামনাথ সাহা , রবীন্দ্রনাথ সাহা, দিপেন দাসের নেতৃত্বে প্রায় ৩০০ জন কর্মী সমর্থকরা শিবসেনা যোগদান করেছেন। তাদেরকে আমরা দলীয় ঝান্ডা তুলে দিয়ে স্বাগত জানিয়েছে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন শিবসেনার রাজ্যের সাধারণ সম্পাদক অশোক সরকার , দলের মালদা জেলা সভাপতি উত্তম নন্দী, সম্পাদকদ ধনেশ্যাম দাস ও সুরেশ সরকার সহ অন্যান্যরা। এদিন চাচোল , মালতিপুর , পুরাতন মালদা , ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রগুলি থেকে বিজেপি এবং কংগ্রেস ছেড়ে প্রায় ৫০০ জন নেতাকর্মীরা শিবসেনায় যোগদান করেন বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
তাদের হাতে দলীয় ঝান্ডা তুলে দেন শিবসেনার রাজ্য সম্পাদক অশোক সরকার। যদিও শিবসেনায় যোগদানকে কোন গুরুত্ব দিতে নারাজ তৃণমূল জেলা তৃণমূল নেতৃত্ব। তাদের বক্তব্য, এই সব বিজেপি শিবসেনা কংগ্রেসের বিষয়। কে কোন দল থেকে কোথায় গেল বা কে কোথায় এলো তা নিয়ে তৃণমূল চিন্তান্বিত নয়। মালদা জেলায় তৃণমূল বিধানসভা নির্বাচনে মমতার নেতৃত্বে লড়াই করবে এবং ভালো ফল করবে। মালদা জেলায় যারা ঘুরিয়ে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে চাইছে তাদের মানুষ রাজনৈতিকভাবে জবাব দিয়ে দেবে।

Post a Comment